Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
মাথায় হেলমেট, হাতে হাতকড়া ছাড়াই ট্রাইব্যুনালে হাজির রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 August, 2025, 12:25 pm
Last modified: 03 August, 2025, 12:29 pm

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • ক্যামেরা কোর্টে সাক্ষ্য দিলেন রামিসার বোন রাইসা
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২

মাথায় হেলমেট, হাতে হাতকড়া ছাড়াই ট্রাইব্যুনালে হাজির রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন 

আজ সকালে সাবেক আইজিপি মামুনকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে স্বাভাবিকভাবেই আদালতে নিয়ে আসা হয়।
টিবিএস রিপোর্ট
03 August, 2025, 12:25 pm
Last modified: 03 August, 2025, 12:29 pm
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আরও দুই আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হতে রাজি হলে, সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে তার আবেদন গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হিসেবে এই প্রথম তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলো। তবে আদালতে হাজির করার সময় তার হাতে কোনো হাতকড়া কিংবা মাথায় হেলমেট দেখা যায়নি।

আজ সকালে তাকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে স্বাভাবিকভাবেই আদালতে নিয়ে আসা হয়।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, বিচার কার্যক্রমের প্রথম দিনে জুলাই আন্দোলনে আহত কিছু ব্যক্তি সাক্ষ্য দেবেন। তিনি বলেন, 'প্রথম পর্যায়ে আমরা সেসব মানুষকেই সাক্ষী করছি, যারা নির্যাতনের শিকার হয়েছেন বা প্রত্যক্ষদর্শী ছিলেন।'

২০২৪ সালের জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতার ঘটনায় গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোমধ্যে পাঁচ শতাধিক অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে শেখ হাসিনাসহ চারটি মামলার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত শীর্ষ ১৭ নেতা এবং ওবায়দুল কাদেরসহ আরও ছয়টি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার সর্বশেষ পরিচিত ঠিকানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে। তবে তিনি অনুপস্থিত থাকায় আন্তর্জাতিক আইনের বিধান অনুযায়ী বিচার চলবে একতরফাভাবে।

এছাড়াও মামলার সাক্ষীর তালিকায় রয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, গবেষক বদরুদ্দিন উমর, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, নাহিদ ইসলাম, উমামা ফাতেমা এবং জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।

Related Topics

টপ নিউজ

রাজসাক্ষী / চৌধুরী আবদুল্লাহ আল-মামুন / সাবেক আইজিপি / শেখ হাসিনা / গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ / মামলা / ট্রাইব্যুনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • ক্যামেরা কোর্টে সাক্ষ্য দিলেন রামিসার বোন রাইসা
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]