Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান বিজিএমইএ সভাপতির

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 August, 2025, 07:10 pm
Last modified: 02 August, 2025, 07:28 pm

Related News

  • শতাধিক কারখানা বন্ধ হলেও সরকারের পলিসির কারণে বাড়ছে নতুন বিনিয়োগকারীদের আস্থা, আসছে নতুন বিনিয়োগ
  • বিজিএমইএ নির্বাচন নিয়ে জটিলতা কাটছে, ভোটাধিকার থাকছে রপ্তানিবিহীন কারখানার
  • বাজেটকে স্বাগত জানাল বিজিএমইএ; নীতিগত স্থিতিশীলতা, বন্ড ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নসহ ৫ দাবি 
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান বিজিএমইএ সভাপতির

তিনি বলেন, ‘আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাহী আদেশে স্পষ্ট বলা হয়েছে, কিছু দেশের সঙ্গে এখনও আলোচনা চলছে।’
টিবিএস রিপোর্ট
02 August, 2025, 07:10 pm
Last modified: 02 August, 2025, 07:28 pm
মাহমুদ হাসান খান বাবু। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র অন্য কিছু দেশের জন্য শুল্ক আরও কমাতে পারে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্ক আলোচনার ধারাবাহিকতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।

আজ (১ আগস্ট) ঢাকার বিজিএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাহী আদেশে স্পষ্ট বলা হয়েছে, কিছু দেশের সঙ্গে এখনও আলোচনা চলছে।'

তিনি বলেন, 'এই আলোচনা চূড়ান্ত হলে তারা আরও কম শুল্ক সুবিধা পেতে পারে। তাই বাংলাদেশকেও আলোচনা চালিয়ে যেতে হবে।'

যুক্তরাষ্ট্র সরকারকে একটি ভারসাম্যপূর্ণ শুল্ক কাঠামো ঘোষণার জন্য ধন্যবাদ জানিয়ে মাহমুদ বলেন, 'গত চার মাস ধরে এই ইস্যুটি আমাদের জন্য দুশ্চিন্তার বিষয় ছিল। এখন বাংলাদেশি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করায় আমরা প্রধান প্রতিযোগীদের সঙ্গে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে এসেছি—চীনের ৩০ শতাংশ ও ভারতের ২৫ শতাংশের চেয়ে এটি কম।'

তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব, বিশেষ করে বাণিজ্য ও নিরাপত্তা উপদেষ্টাদের প্রশংসা করে বলেন, তাদের দক্ষ পদক্ষেপের কারণে বাংলাদেশ একটি সম্ভাব্য সংকট থেকে রক্ষা পেয়েছে।

বিজিএমইএ সভাপতি বলেন, 'আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যে মোস্ট ফেভারড নেশন (এমএফএন) সুবিধার আওতায় ১৬.৫ শতাংশ শুল্ক দিত। নতুন ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ফলে এখন এই হার দাঁড়িয়েছে ৩৬.৫ শতাংশে; যদিও পণ্যের ধরনভেদে এ হার ভিন্ন হবে।'

তিনি জানান, বাংলাদেশের যুক্তরাষ্ট্রে রপ্তানির প্রায় ৭৫ শতাংশই তুলা নির্ভর পোশাক পণ্য।

ট্রাম্প প্রশাসনের এক নির্বাহী আদেশ অনুযায়ী, রপ্তানি পণ্যে যদি কমপক্ষে ২০ শতাংশ কাঁচামাল যেমন, তুলা—যুক্তরাষ্ট্র থেকে আসে, তাহলে সেই অংশের উপর ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক প্রযোজ্য হবে না।

মাহমুদ বলেন, 'এতে করে মার্কিন কাঁচামাল বেশি ব্যবহার করলে আংশিক শুল্ক অব্যাহতির সুযোগ তৈরি হয়েছে।'

তবে ২০ শতাংশ শুল্কের ফলে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, 'আমাদের শিল্পখাত ইতিমধ্যেই ব্যয়বৃদ্ধির চাপে আছে। সরকারকে বিশেষ করে ছোট ও মাঝারি কারখানাগুলোকে সহায়তা করতে হবে, যাতে তারা বাজার থেকে ছিটকে না পড়ে।'

বিজিএমইএ সভাপতি আরও বলেন, সরকারের নীতিগত সহায়তা অব্যাহত রাখা, চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ এবং আরও শিল্পবান্ধব কাস্টমস ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা / ট্রাম্পের শুল্কনীতি / শুল্ক চুক্তি / বিজিএমইএ / বাণিজ্য উপদেষ্টা / বিজিএমইএ সভাপতি / নিরাপত্তা উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • শতাধিক কারখানা বন্ধ হলেও সরকারের পলিসির কারণে বাড়ছে নতুন বিনিয়োগকারীদের আস্থা, আসছে নতুন বিনিয়োগ
  • বিজিএমইএ নির্বাচন নিয়ে জটিলতা কাটছে, ভোটাধিকার থাকছে রপ্তানিবিহীন কারখানার
  • বাজেটকে স্বাগত জানাল বিজিএমইএ; নীতিগত স্থিতিশীলতা, বন্ড ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নসহ ৫ দাবি 
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]