Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
তেলবোঝাই রুশ জাহাজ থমকে আছে উপকূলে; বিকল্প খুঁজছে ভারতীয় পরিশোধক প্রতিষ্ঠানগুলো

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
01 August, 2025, 10:10 pm
Last modified: 02 August, 2025, 10:12 am

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ
  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প

তেলবোঝাই রুশ জাহাজ থমকে আছে উপকূলে; বিকল্প খুঁজছে ভারতীয় পরিশোধক প্রতিষ্ঠানগুলো

রাশিয়া বর্তমানে ভারতের মোট তেল আমদানির এক তৃতীয়াংশের বেশি জোগান দিচ্ছে। জুলাইয়ের মাঝামাঝিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নিষেধাজ্ঞার পর বিষয়টি আলোচনায় আসে। এ সপ্তাহে রাশিয়ান তেল কেনার কারণে ভারতের ওপর উচ্চ  শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এছাড়া আরও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে।
ব্লুমবার্গ
01 August, 2025, 10:10 pm
Last modified: 02 August, 2025, 10:12 am
প্রতীকী ছবি: ব্লুমবার্গ

ভারতের পশ্চিম উপকূলে রাশিয়ান অপরিশোধিত তেলবোঝাই অন্তত চারটি ট্যাংকার অপেক্ষমাণ রয়েছে। তবে রাশিয়ার এই তেল আমদানিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ব্যাপক চাপের মুখে রয়েছে দেশটি। এ অবস্থায় নিজেদের তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোকে বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের পরিকল্পনা তৈরি ও জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি।

জাহাজ-ট্র্যাকিং তথ্য অনুসারে, আকিলিস ও এলাইট গুজরাটের জামনগরের কাছে নোঙর করে রয়েছে। জাহাজ দুটির গত ৩০-৩১ জুলাইয়ের মধ্যে সিক্কা বন্দরে পৌঁছানোর কথা থাকলেও, তা পিছিয়ে গেছে।

জুনের শেষ দিকে তারা রাশিয়ার প্রিমোরস্ক ও উস্ট লুগা বন্দর থেকে ইউরালস ক্রুড তেল [রাশিয়ার প্রধান রপ্তানিকৃত অপরিশোধিত তেল] নিয়ে যাত্রা শুরু করে। এই দুই ট্যাংকারের ওপর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা রয়েছে।

রাশিয়া বর্তমানে ভারতের মোট তেল আমদানির এক তৃতীয়াংশের বেশি জোগান দিচ্ছে। জুলাইয়ের মাঝামাঝিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নিষেধাজ্ঞার পর বিষয়টি আলোচনায় আসে।

এ সপ্তাহে রাশিয়ান তেল কেনার কারণে ভারতের ওপর উচ্চ  শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এছাড়া আরও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে।

এ পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি দেশের তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোকে বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের পরিকল্পনা তৈরি ও জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

আফ্রাম্যাক্স শ্রেণির ট্যাংকার আকিলিস ও এলাইটের প্রতিটির তেল পরিবহনের ধারণক্ষমতা প্রায় ৭ লাখ ব্যারেল। সিক্কা বন্দর থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (বিপিসিএল) তাদের কার্যক্রম পরিচালনা করে।

তবে এই দুই প্রতিষ্ঠান এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

এছাড়া ডেস্টান ও হোরেই নামের আরও দুটি ট্যাংকার ভারতের উপকূলে অবস্থান করছে। ডেস্টানের গত ২৪-২৫ জুলাই সিক্কা বন্দরে পৌঁছানোর কথা ছিল। এর ওপরও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা রয়েছে।

তবে হোরেই ট্যাংকারটি ১ আগস্ট ভাদিনারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এর ওপর যুক্তরাজ্য, ইইউ বা যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা নেই।

তবে উভয় আফ্রাম্যাক্স ট্যাংকারের গন্তব্য পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।

Related Topics

টপ নিউজ

ভারত / রাশিয়ার তেল / যুক্তরাষ্ট্র / ইইউ / আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ
  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]