Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
পুঁজিবাজারে সালমানের ওপর নিষেধাজ্ঞার পর বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুরের শেয়ারে দরপতন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 August, 2025, 08:20 am
Last modified: 01 August, 2025, 08:20 am

Related News

  • বিএসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগের পর বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়ল ডিএসই
  • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার
  • দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

পুঁজিবাজারে সালমানের ওপর নিষেধাজ্ঞার পর বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুরের শেয়ারে দরপতন

টিবিএস রিপোর্ট
01 August, 2025, 08:20 am
Last modified: 01 August, 2025, 08:20 am

সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের ওপর নিয়ন্ত্রক সনংস্থা পুঁজিবাজারে আজীবনের নিষেধাজ্ঞা আরোপ করার পর গতকাল বেক্সিমকো গ্রুপের দুটি তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসের শেয়ারদরে পতন ঘটেছে।

সালমান বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানির মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর গতকাল ৫.১১ শতাংশ কমে ১১৩.২০ টাকায় নেমে আসে এবং শাইনপুকুর সিরামিকসের শেয়ারদর ২.৯০ শতাংশ কমে ২০.১০ টাকায় দাঁড়ায়। ফ্লোর প্রাইসের কারণে পতন থেকে রক্ষা পেয়ে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) শেয়ারদর ১১০.১০ টাকায় অপরিবর্তিত ছিল।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানায়, সালমান, তার ছেলে শায়ান ও বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের ওপর আজীবনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আইএফআইসি আমার বন্ডের মাধ্যমে ১ হাজার কোটি টাকা সংগ্রহে অনিয়মের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ডটি বেক্সিমকোর কোম্পানি শ্রীপুর টাউনশিপ ইস্যু করলেও নিয়ন্ত্রক সংস্থা বলেছে, আইএফআইসি ব্যাংকের নাম ব্যবহার করে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা হয়েছে।

২০২৩ সালে এ বন্ড ইস্যু করার সময় সালমান আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান এবং শায়ান ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিএসইসি তাদের যথাক্রমে ১০০ কোটি ও ৫০ কোটি টাকা জরিমানা করেছে। সেইসঙ্গে ঘটনাটিকে 'আইএফআইসি গ্যারান্টিড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড'-সংক্রান্ত বিনিয়োগকারী প্রতারণার অন্যতম গুরুতর ঘটনা হিসেবে অভিহিত করেছে।

শরিয়াহভিত্তিক বন্ড 'বেক্সিমকো গ্রিন সুকুক'-এর মাধ্যমে ৩ জাকার কোটি টাকা সংগ্রহের ক্ষেত্রেও আইন লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

Related Topics

টপ নিউজ

বেক্সিমকো ফার্মা / শাইনপুকুর সিরামিক / আইএফআইসি আমার বন্ড / সালমান এফ রহমান / শায়ান এফ রহমান / পুঁজিবাজার / বিএসইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • বিএসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগের পর বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়ল ডিএসই
  • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার
  • দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]