কাকে ভাইয়া ডাকব, মামদানিকে দিদারুলের বোনের প্রশ্ন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সম্প্রতি বন্দুক হামলায় প্রাণ হারান বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম। ৩৬ বছরের দিদারুলের দুই সন্তান রয়েছে। স্ত্রী অন্তঃসত্ত্বা। এই আবহে বিয়ে সেরে উগান্ডা থেকে ফিরে দিদারুলের পরিবারের সঙ্গে দেখা করেন নিউইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানি। পরে কথা বলেন সংবাদ সম্মেলনে।
