Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
নতুন চুক্তিতে কাফকোকে প্রতিদিন ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস দেবে কর্ণফুলী গ্যাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 July, 2025, 09:50 am
Last modified: 31 July, 2025, 09:50 am

Related News

  • ২০৩৫ সালের মধ্যে বিমানের বহর ৪৭ উড়োজাহাজে উন্নীত করার পরিকল্পনা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে ও জ্বালানি নিরাপত্তা জোরদার করবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী  
  • চুক্তি পছন্দ না হলে এবং ইরান ভালো ব্যবহার না করলে আবারও বোমা হামলা চালাব: ট্রাম্প
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • ইরানের সঙ্গে প্রাথমিক চুক্তির ঘোষণায় ট্রাম্প শিবিরের উল্লাস, বিস্তারিত জানতে চান ডেমোক্র্যাটরা

নতুন চুক্তিতে কাফকোকে প্রতিদিন ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস দেবে কর্ণফুলী গ্যাস

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কৃষি-নির্ভর শিল্পগুলোর জন্য শক্তি সরবরাহ স্থিতিশীল করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
টিবিএস রিপোর্ট
31 July, 2025, 09:50 am
Last modified: 31 July, 2025, 09:50 am
কেজিডিসিএলের কোম্পানি সচিব কবির উদ্দিন আহমেদ এবং কাফকোর সিসিও এবং কোম্পানি সচিব খাজা সাঈদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ঢাকায় চুক্তিতে স্বাক্ষর করেন। ছবি: সৌজন্যে

নতুন স্বাক্ষরিত বিক্রয় চুক্তির আওতায় চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানী লিমিটেডকে (কাফকো) প্রতিদিন ৫৫ মিলিয়ন ঘনফুট হারে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল)।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর পেট্রোবাংলার কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটির উদ্দেশ্য হলো—দেশের সার উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান কাফকোকে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কৃষি-নির্ভর শিল্পগুলোর জন্য শক্তি সরবরাহ স্থিতিশীল করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বিপুল পরিমাণ গ্যাস সরবরাহ কাফকোর সার উৎপাদন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

চুক্তি স্বাক্ষরের অংশ হিসেবে কেজিডিসিএল চেয়ারম্যান এস এম মঈন উদ্দিন আহমেদের কাছে দুটি চেক হস্তান্তর করেছে কাফকো। চেক দুটির একটি ৯২৩.৮১ কোটি টাকার গ্যাস বিলের বকেয়ার জন্য এবং অপরটি ৩৪.৩৭ কোটি টাকার ডিমান্ড চার্জ হিসেবে দেওয়া হয়েছে।

কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সালাহউদ্দিন পেট্রোবাংলা চেয়ারম্যান মো. রেজানুর রহমানের কাছে ৬৩৪ কোটি টাকার একটি চেক হস্তান্তর করেন বকেয়া পরিশোধের অংশ হিসেবে।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদিন গ্যাস সরবরাহ বৃদ্ধির ফলে কাফকোর সার উৎপাদন সক্ষমতা বাড়বে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে এবং আমদানিনির্ভরতা কমাবে।

চুক্তিতে কেজিডিসিএলের পক্ষে স্বাক্ষর করেন কোম্পানি সচিব কবির উদ্দিন আহমেদ এবং কাফকোর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) ও কোম্পানি সচিব খাজা সাইদুর রহমান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সচিব মো. সাইফুল ইসলাম। এতে শিল্প মন্ত্রণালয়, পেট্রোবাংলা, বিসিআইসি, কাফকো ও কেজিডিসিএলের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা জানান, এই চুক্তি দেশের শিল্পখাতের—বিশেষ করে কৃষিনির্ভর শিল্পের—উন্নয়নে জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকারের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।

Related Topics

টপ নিউজ

কাফকো / কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড / কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড / কেজিডিসিএল / চুক্তি / বিক্রয় চুক্তি স্বাক্ষর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • ২০৩৫ সালের মধ্যে বিমানের বহর ৪৭ উড়োজাহাজে উন্নীত করার পরিকল্পনা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে ও জ্বালানি নিরাপত্তা জোরদার করবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী  
  • চুক্তি পছন্দ না হলে এবং ইরান ভালো ব্যবহার না করলে আবারও বোমা হামলা চালাব: ট্রাম্প
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • ইরানের সঙ্গে প্রাথমিক চুক্তির ঘোষণায় ট্রাম্প শিবিরের উল্লাস, বিস্তারিত জানতে চান ডেমোক্র্যাটরা

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]