এক কাপড়েই ১০০ দিন! কিন্তু কেন?
এক কাপড় পরে কতদিন থাকা যায়? সর্বোচ্চ ২-৩ দিন। কিন্তু মার্কিন এক নারী এই ধারণা ভেঙে রেকর্ড গড়েছেন। ৫২ বছর বয়সী ওই নারী একই পোশাকে সব কাজ চালিয়ে গেছেন টানা ১০০ দিন।
সারাহ রবিন্স-কোল নামে ওই সাহসী নারী বর্তমানে আমেরিকার বোস্টনে একটি কলেজের যাজক ও পুরোহিত হিসেবে কর্মরত। পেছনের অনুপ্রেরণা কী, তা জানতে চাইলে তিনি বলেন, মানুষকে কম ভোগ-বিলাসিতার দিকে উৎসাহিত করতে এই চ্যালেঞ্জ গ্রহণ করেন।
গত বছরের সেপ্টেম্বরে এই চ্যালেঞ্জ গ্রহণ করেন তিনি। সে সময় থেকে ক্রিসমাস পর্যন্ত একই পোশাকে কাটান জীবন। তবে বিশেষ অনুষ্ঠানের দিনগুলোতে ওই পোশাকের সঙ্গে মিল রেখে অন্য আইটেমগুলোও পরেছেন।
সারা জানান, এই চ্যালেঞ্জ আমাকে অনুপ্রাণিত করেছে। সেইসঙ্গে জানাচ্ছি, ১ জানুয়ারি ২০২০ থেকে ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত নতুন কোনো পোশাক কিংবা দ্রব্য কিনিনি। কারণ আমার জন্য আলমারিতে অনেক পোশাক রয়েছে।
সারা নতুন পোশাক পরতে আর আগ্রহী নন। এছাড়া কাপড় ধোয়ার ফলে মাটির ক্ষতি থেকে তিনি পরিবেশ রক্ষা করছেন বলেও দাবী করেন।
ইন্সটাগ্রামে পোস্ট দিয়ে তিনি বলেন, '১০০ দিন ধরে একই পোশাক পরে থাকার চ্যালেঞ্জটি আমাকে শিখিয়েছে, কত অল্পতে আমরা সন্তুষ্ট থাকতে পারি। ভোগ-বিলাসিতার পেছনে এত না দৌড়ে চাইলেই আমাদের চাহিদাগুলো আমরা অনেক কমিয়ে ফেলতে পারি।'
তবে এই চ্যালেঞ্জ শুধু তিনি একাই গ্রহণ করেননি। যারা চ্যালেঞ্জটিতে জিতবেন, তাদের সবাইকেপুরস্কার হিসেবে ১০০ মার্কিন ডলারের একটি ভাউচার দেওয়া হবে।
এই চ্যালেঞ্জের স্লোগান, 'জীবন কাটাও অতিসাধারণভাবে, ব্যয় করো সাবধানে এবং কাজ করো ভালো ভালো।'
- সূত্র: এনডিটিভি
