১৩ মে ঢাবি এলাকায় সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। ২৮ জুলাই সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
