Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
বৃষ্টিতে বাড়তি সবজির বাজার, বেড়েছে মুরগির দামও

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 July, 2025, 07:10 pm
Last modified: 25 July, 2025, 07:35 pm

Related News

  • রাজধানীর অপরাধ নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাব মিলছে না: ডিএমপি কমিশনার
  • ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • টানা বৃষ্টিতে বিদ্যুতের চাহিদা কমলেও বৈরী আবহাওয়ার কারণে লোড-শেডিং অব্যাহত 

বৃষ্টিতে বাড়তি সবজির বাজার, বেড়েছে মুরগির দামও

রাজধানীর শাহজাদপুরের সবজি বিক্রেতা তাইজুল ইসলাম বলেন, টানা বৃষ্টি হলে আড়তে সবজি কম আসে। এজন্য আমাদেরও বেশি দাম দিয়ে কিনতে হয়।  
টিবিএস রিপোর্ট
25 July, 2025, 07:10 pm
Last modified: 25 July, 2025, 07:35 pm
ফাইল ছবি: টিবিএস

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। পাশাপাশি সবজি, কাঁচা মরিচ ও চালের দামও বেশ চড়া রয়েছে। 

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন খুচরা ও পাইকারি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। 

ব্যবসায়ীরা বলছেন, মৌসুমি বৃষ্টির কারণে শাক-সবজির উৎপাদন ব্যাহত হয়েছে। এ কারণে সরবরাহ কমায় দামও বেড়েছে। 

বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭৫ টাকা কেজিতে। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩২০ টাকা কেজিতে।  

অন্যদিকে, প্রতি ডজন ডিম বেশিরভাগ খুচরা বিক্রেতা ১২০ টাকা দরে বিক্রি করছেন। তবে পাড়া-মহল্লার মুদি দোকানে কিছু বিক্রেতা অবশ্য ১২৫ থেকে ১৩০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। 

সবজির মধ্যে লম্বা বেগুন প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকা; করলা ও বরবটি ৮০ থেকে ১০০ টাকা; কচুর লতি ও কচুমুখী ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। 

এছাড়া কাকরোল, ঝিঙা, চিচিংগা ৭০ থেকে ৮০ টাকা এবং পটোল ও ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পেপে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। প্রতি কেজি আলু ২৫ থেকে ৩০ টাকা ও পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

এদিকে, গত দুই সপ্তাহ আগে বৃষ্টির কারণে বেড়ে যাওয়া কাঁচা মরিচের দাম এখনো কমেনি। বৃষ্টি শুরুর আগে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ৮০ থেকে ১০০ টাকা। এখন সেই মরিচ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়।

রাজধানীর শাহজাদপুরের সবজি বিক্রেতা তাইজুল ইসলাম টিবিএসকে বলেন, টানা বৃষ্টি হলে আড়তে সবজি কম আসে। এজন্য আমাদেরও বেশি দাম দিয়ে কিনতে হয়।  

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, গত ৪-১৪ জুলাই বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে শাক-সবজি, মরিচ ও বীজতলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত ২০ জেলায়  ১৮ হাজার ৩৪০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যার আর্থিক ক্ষতি ৪৩০ কোটি টাকা। এর মধ্যে তিন হাজার ৫২০ হেক্টর জমির শাক-সবজি নষ্ট হয়েছে। এর পরের ক্ষয়ক্ষতির হিসাব এখনো দেয়নি সংস্থাটি।

এদিকে মাস দেড়েক আগে নতুন করে চালের দাম বাড়লেও আর কমেনি। মাঝারি চালের দাম এখন ৬০ টাকার বেশি। আর সরু চাল ৭৫ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। 

Related Topics

টপ নিউজ

মুরগি / সবজি / দাম / রাজধানী / বৃষ্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

Related News

  • রাজধানীর অপরাধ নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাব মিলছে না: ডিএমপি কমিশনার
  • ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • টানা বৃষ্টিতে বিদ্যুতের চাহিদা কমলেও বৈরী আবহাওয়ার কারণে লোড-শেডিং অব্যাহত 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস

3
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

5
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

6
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]