সমঝোতায় ব্যর্থতা আনবে সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্কের খড়গ
মিত্রসহ বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ আগস্ট থেকেই কার্যকর হতে যাচ্ছে এই শুল্কহার। বাংলাদেশসহ বিভিন্ন দেশ যখন এই প্রতিশোধমূলক শুল্ক কমাতে লবিস্ট নিয়োগসহ নানা তোড়জোর চালাচ্ছে তখন নতুন ঘোষণা দিলেন ট্রাম্প। জানালেন, সর্বনিম্ন শুল্ক হার হবে ১৫ শতাংশ। সমঝোতা না হলে তা চড়তে পারে ৫০ শতাংশ পর্যন্ত।
