প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিয়ে যা জানাল প্রত্যক্ষদর্শী
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে অন্তত ৬০ জন আহতকে। ভর্তি হওয়া ৮জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
