‘আমরা অনেক ডিফিকাল্টির মধ্যে আছি’ কেন বলেছেন নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সারাদেশে কর্মকাণ্ড পরিচালনায় তারা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। ২০ জুলাই চট্টগ্রামের স্টেশন রোডে একটি হোটেলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান নাহিদ।
