গোপালগঞ্জের ঘটনা এতবড় হবে সে তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ১৭ জুলাই দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের এমনটা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, কিন্তু এত পরিমাণ যে হবে, সে তথ্য ছিল না। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
