Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
গোপালগঞ্জের ঘটনার পর এনসিপির 'আচরণগত পরিবর্তন' প্রত্যাশা করে বিএনপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 July, 2025, 02:25 pm
Last modified: 17 July, 2025, 02:44 pm

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • ৬৪ জেলা গোপালগঞ্জ বানাতে পারলে হাসিনাকে পালাতে হতো না: সংসদে আশরাফ উদ্দিন
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ

গোপালগঞ্জের ঘটনার পর এনসিপির 'আচরণগত পরিবর্তন' প্রত্যাশা করে বিএনপি

এনসিপি সরকারের ছত্রছায়া থেকে বের হয়ে এসে রাজনীতি করবে বলেও আশা করছে বিএনপি।
টিবিএস রিপোর্ট
17 July, 2025, 02:25 pm
Last modified: 17 July, 2025, 02:44 pm
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে হামলার শিকার হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির নেতাদের আচরণগত পরিবর্তনের প্রত্যাশা করছে বিএনপি। আপাতত দলটির দেশব্যাপী চলমান পদযাত্রা ও বিভিন্ন কর্মকাণ্ডে নজর রাখবে। কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্তে নিবে দলটি। 

একই সঙ্গে গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলায় তীব্র বিরোধিতা করছে বিএনপি। গণঅভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা তৈরি করে ফায়দা নিতে চায় বলেও মনে করছে।

গতকাল বুধবার  রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান রাত ৮ টা ৪০ মিনিট বিএনপি স্থায়ী কমিটি বৈঠক শুরু হয়। শেষ হয় রাত ১১ টা ২০ মিনিটে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গোপালগঞ্জের ঘটনা ছাড়াও চলমান সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সংস্কার বিষয়ে আজও বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে বলে জানা গেছে।

বৈঠক সূত্রে জানা যায়, এনসিপির বিভিন্ন কার্যক্রমে বিরক্ত বিএনপি। রাজনীতির থেকে অপরাজনীতি বেশি করছে বলে মনে করছে বিএনপি। এমনকি এই দলটির মধ্যে জামায়াতের প্রতিচ্ছবিও দেখতে পাচ্ছে তারা। তবে গণঅভ্যুত্থান থেকে জন্ম নেয়া দলটি সুষ্ঠু ধারায় রাজনীতির প্রত্যাশা করে বিএনপি। গতকাল গোপালগঞ্জ দলটির শীর্ষ নেতাদের ওপর হামলা পর নিজেরদের ভুল শুধরে ইতিবাচক রাজনীতিতে ফিরবে, এমনটাই আশা করছে বিএনপি। 

পাশাপাশি সরকার ও প্রশাসনের সহযোগিতায় রাজনৈতিক কর্মসূচি ও নিবার্চন করতে চাওয়ার ইচ্ছা থাকলে তা বিপজ্জনক হবে বলে মনে করে। বিএনপির অভিমত হচ্ছে, আওয়ামী লীগও প্রশাসন দিয়ে সব করিয়াছে। টিকতে পারেনি। কেউ করতে চাইলে তাদের পরিণতিও ভালো হবে না। এনসিপি সরকারের ছত্রছায়া থেকে বের হয়ে এসে রাজনীতি করবে বলেও আশা করছে বিএনপি।

গতকাল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচিতে হামলা, ককটেল বিস্ফোরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল।

Related Topics

টপ নিউজ

বিএনপি / এনসিপি / গোপালগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • ৬৪ জেলা গোপালগঞ্জ বানাতে পারলে হাসিনাকে পালাতে হতো না: সংসদে আশরাফ উদ্দিন
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]