Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ছয় মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞায় এমা ওয়াটসন

বিনোদন

টিবিএস ডেস্ক
17 July, 2025, 12:15 pm
Last modified: 17 July, 2025, 12:16 pm

Related News

  • পুঁজিবাজারে অনিয়মে ১,৪৯৭ কোটি টাকা জরিমানা, সালমানসহ অনেকে নিষিদ্ধ: সংসদে অর্থমন্ত্রী
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  
  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা

দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ছয় মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞায় এমা ওয়াটসন

গত বছরের ৩১ জুলাই অক্সফোর্ডে তিনি একটি ৩০ মাইল গতিসীমার রাস্তায় ৩৮ মাইল গতিতে গাড়ি চালান।
টিবিএস ডেস্ক
17 July, 2025, 12:15 pm
Last modified: 17 July, 2025, 12:16 pm
এমা ওয়াটসন। ছবি: দিয়া ডিপাসুপিল

'হ্যারি পটার' সিনেমার তারকা এমা ওয়াটসন ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞা পেয়েছেন। গত বছরের ৩১ জুলাই অক্সফোর্ডে তিনি একটি ৩০ মাইল গতিসীমার রাস্তায় ৩৮ মাইল গতিতে গাড়ি চালান। তার ড্রাইভিং লাইসেন্সে আগেই ৯টি পয়েন্ট ছিল। খবর বিবিসি'র।

বুধবার (১৬ জুলাই) হাই উইকাম ম্যাজিস্ট্রেট আদালতে তাকে মোট ১,০৪৪ পাউন্ড জরিমানা করা হয়। শুনানিতে তিনি নিজে উপস্থিত ছিলেন না। তার আইনজীবী জানান, ওয়াটসন বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে 'ক্রিয়েটিভ রাইটিং' বিষয়ে মাস্টার্স করছেন এবং তিনি জরিমানার টাকা দিতে সক্ষম।

ওয়াটসন ২০০১ সালে 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন' সিনেমার মাধ্যমে খ্যাতি পান। এরপর আটটি হ্যারি পটার সিনেমায় অভিনয় করেন। সর্বশেষ তাকে দেখা গেছে ২০১৯ সালের 'লিটল উইমেন' সিনেমায়। ২০২৩ সালে তিনি তার ভাইয়ের সঙ্গে একটি পরিবেশবান্ধব জিন ব্র্যান্ড চালু করেন।

এদিকে একই দিনে ও একই আদালতে আরেক 'হ্যারি পটার' অভিনেত্রী জোয়ি ওয়ানামেকারও গাড়ি চালিয়ে ধরা পড়েছেন। তিনি সিনেমায় ম্যাডাম হুচের চরিত্রে অভিনয় করেছিলেন। গত বছর ৭ আগস্ট বার্কশায়ারের নিউবেরিতে তিনি ৪০ মাইল গতিসীমার রাস্তায় ৪৬ মাইল গতিতে গাড়ি চালান।

৭৬ বছর বয়সী ওয়ানামেকারকেও ছয় মাসের নিষেধাজ্ঞা ও ১,০৪৪ পাউন্ড জরিমানা করা হয়েছে। তার আইনজীবী বলেন, তিনি কোনো 'বিশেষ সুবিধা' চান না এবং জরিমানা মেনে নিয়েছেন।

আদালতের বিচারক উভয়ের লাইসেন্সে আরও ৩টি পয়েন্ট যুক্ত করেন, ফলে তারা স্বয়ংক্রিয়ভাবে ছয় মাসের জন্য গাড়ি চালাতে পারবেন না।

এদিকে এইচবিও বর্তমানে নতুন একটি 'হ্যারি পটার' টিভি সিরিজ নির্মাণ করছে, যা সম্পূর্ণ করতে এক দশক সময় লাগতে পারে।

Related Topics

টপ নিউজ

এমা ওয়াটসন / ড্রাইভিং নিষেধাজ্ঞা / জরিমানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • ফাইল ছবি: সংগৃহীত
    তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

Related News

  • পুঁজিবাজারে অনিয়মে ১,৪৯৭ কোটি টাকা জরিমানা, সালমানসহ অনেকে নিষিদ্ধ: সংসদে অর্থমন্ত্রী
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  
  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]