Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ভারতে প্রথম শোরুম উদ্বোধন টেসলার; উচ্চ শুল্কের কারণে ৭০ হাজার ডলারে বিক্রি হবে মডেল 'ওয়াই'

আন্তর্জাতিক

রয়টার্স
16 July, 2025, 11:50 am
Last modified: 16 July, 2025, 12:01 pm

Related News

  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত

ভারতে প্রথম শোরুম উদ্বোধন টেসলার; উচ্চ শুল্কের কারণে ৭০ হাজার ডলারে বিক্রি হবে মডেল 'ওয়াই'

চলতি বছরের তৃতীয় প্রান্তিক থেকেই গাড়ি সরবরাহ শুরু হবে বলে আশা করছে টেসলা।
রয়টার্স
16 July, 2025, 11:50 am
Last modified: 16 July, 2025, 12:01 pm
টেসলার মুম্বাই শোরুম। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা অবশেষে ভারতের বাজারে প্রবেশ করেছে। মঙ্গলবার মুম্বাইয়ে প্রথম শোরুম উদ্বোধনের পাশাপাশি প্রতিষ্ঠানটি জানায়, ভারতের বাজারে মডেল ওয়াই গাড়ির দাম শুরু হবে প্রায় ৭০ হাজার ডলার বা ৬০ লাখ রুপি থেকে—যা বিশ্বের বড় বাজারগুলোর মধ্যে সর্বোচ্চ।

গত কয়েক বছর ধরে ভারতে ব্যবসা শুরুর আগ্রহ দেখালেও দেশটির উচ্চ আমদানি শুল্কের কারণে পিছিয়ে যায় টেসলা। কারণ ভারতে শুল্ক ও অন্যান্য কর ১০০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। ফলে গাড়ির দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়।

ভারতে যেখানে টাটা ও মাহিন্দ্রার মতো দেশীয় কোম্পানিগুলো সাধারণ মানুষের জন্য অপেক্ষাকৃত সস্তা ইভি তৈরি করে, সেখানে টেসলা মূলত জার্মান ব্র্যান্ড বিএমডব্লিউ ও মার্সিডিজের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। উল্লেখ্য, বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার ভারতে বৈদ্যুতিক গাড়ির অংশ মাত্র ৪ শতাংশ।

ভারতে মডেল ওয়াই রিয়ার-হুইল ড্রাইভের দাম ৬০ লাখ রুপি নির্ধারণ করা হয়েছে। ছবি: রয়টার্স :

চলতি বছরের তৃতীয় প্রান্তিক থেকেই গাড়ি সরবরাহ শুরু হবে বলে আশা করছে টেসলা।

টেসলা প্রধান ইলন মাস্ক দীর্ঘদিন ধরে ভারতের উচ্চ আমদানি শুল্কের সমালোচনা করে আসছেন। কারখানা স্থাপনের আগ্রহ থাকলেও আপাতত তা হচ্ছে না। বর্তমানে চীনে তৈরি মডেল ওয়াই গাড়িই ভারতে বিক্রি করা হবে, কারণ টেসলার মার্কিন কারখানাগুলো এখনও রাইট-হ্যান্ড ড্রাইভ গাড়ি তৈরি করে না, যা ভারতের জন্য প্রয়োজন।

ভারতে মডেল ওয়াই রিয়ার-হুইল ড্রাইভের দাম ৬০ লাখ রুপি এবং লং-রেঞ্জ রিয়ার-হুইল ড্রাইভের দাম ৬৮ লাখ রুপি নির্ধারণ করা হয়েছে। তুলনায়, যুক্তরাষ্ট্রে এই গাড়ির দাম ৪৪,৯৯০ ডলার, চীনে ২,৬৩,৫০০ ইউয়ান (প্রায় ৩৬,৭০০ ডলার) এবং জার্মানিতে ৪৫,৯৭০ ইউরো (প্রায় ৫৩,৭০০ ডলার)।

ছবি: রয়টার্স

গাড়ির সঙ্গে পূর্ণ স্বচালিত চালনার (ফুল সেলফ-ড্রাইভিং বা এফএসডি) সুবিধাও পাওয়া যাবে। এর জন্য অতিরিক্ত ৬ লাখ রুপি খরচ হবে। ভবিষ্যতের সফটওয়্যার আপডেটের মাধ্যমে আরও উন্নত স্বচালিত সুবিধা যুক্ত করা হবে।

টেসলার মুম্বাই শোরুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ।

তিনি বলেন, 'ভবিষ্যতে আমরা ভারতে গবেষণা ও উৎপাদন কার্যক্রম দেখতে চাই। আমি নিশ্চিত, সঠিক সময় এলে টেসলা এ নিয়ে ভাববে।'

Related Topics

টপ নিউজ

টেসলা / ভারত / ইভি / শোরুম / উচ্চ শুল্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]