Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
বিএনপি ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে: সালাহউদ্দিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 July, 2025, 09:10 pm
Last modified: 15 July, 2025, 10:43 pm

Related News

  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • ক্যান্টিনের খাবার নিয়ে অভিযোগ করায় শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে: সালাহউদ্দিন

বিএনপি নেতা বলেন, আমরা সংস্কার কমিশনকে বলেছিলাম, ৫ আগস্টের আগে জুলাই সনদ প্রণয়ন করতে হবে। কিন্তু যে ধীরগতি লক্ষ্য করছি তাতে আমার মনে হয়, এই সময়ের মধ্যে তারা কি সেটা করতে পারবেন?
টিবিএস রিপোর্ট
15 July, 2025, 09:10 pm
Last modified: 15 July, 2025, 10:43 pm
ছবি: ইউএনবি

বিএনপি ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানের যথাযথ মর্যাদা এবং রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রদল আয়োজিত 'গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন' শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সালাহউদ্দিন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের যথাযথ মর্যাদা এবং রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। সংবিধানের চতুর্থ তফসিলে তার বর্ণনা থাকবে। সেই বৈধতা দেওয়া হবে ১০৬ অনুচ্ছেদ অনুসারে, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাও সেখানে দেওয়া হবে। সবকিছুর সাংবিধানিক স্বীকৃতি ও রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে। 

তিনি বলেন, অর্ডিন্যান্সের কার্যকারিতা শুরু হওয়ার নির্দিষ্ট একটা দিন থাকে, সংবিধান কার্যকর হওয়ারও একটা নির্দিষ্ট দিন থাকে। তবে ঘোষণাপত্রের কার্যকারিতার ক্ষেত্রে দিন নির্ধারণ করা বাধ্যতামূলক নয়। তবে যেটা প্রয়োজন তা হলো- মর্যাদা এবং সাংবিধানিক স্বীকৃতি। যেন ভবিষ্যতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী কোনো মানুষকে কোনো শাসকগোষ্ঠী অবৈধ বা অসাংবিধানিক আখ্যা দিতে না পারে।

তিনি আরও বলেন, জুলাই একদিনে আসেনি। ১৯৪৭ সাল থেকে ১৯৭১ পর্যন্ত ২৩ বছরের শোষণ আর শাসনে পাকিস্তানি স্বৈরশাসকদের অত্যাচারের নির্যাতনে বৈষম্যের শিকার হয়ে ১৯৭১ এসেছে। ঠিক ৮০ এর দশকের সামরিক স্বৈরশাসন বিরোধী আন্দোলনের ৯ বছর অবিরাম সংগ্রাম করতে করতে ১৯৯০ সালে ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে। বিগত ১৭ বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ এর ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। মাত্র ৩৬ দিনে একটি ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। 

বিএনপি নেতা বলেন, আমরা সংস্কার কমিশনকে বলেছিলাম, ৫ আগস্টের আগে জুলাই সনদ প্রণয়ন করতে হবে। কিন্তু যে ধীরগতি লক্ষ্য করছি তাতে আমার মনে হয়, এই সময়ের মধ্যে তারা কি সেটা করতে পারবেন? তবে আশা করি আমরা পারবো, আমি আশাবাদী।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির ইসলাম জুবেল, ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুবুর রহমান নাহিয়ান, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ প্রমুখ।

Related Topics

টপ নিউজ

সালাহউদ্দিন আহমেদ / বিএনপি / অন্তর্বর্তীকালীন সরকার / স্বীকৃতি / জুলাই সনদ / গণঅভ্যুত্থান / ছাত্রদল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • ক্যান্টিনের খাবার নিয়ে অভিযোগ করায় শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]