পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে গুলি: যা বলছে পুলিশ
রাজধানীর পল্লবীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ১১ জুলাই এ ঘটনা ঘটে। ১২ জুলাই এর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ১২ জুলাই রাতে হামলা ও গুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ কে বিল্ডার্স নামের যে আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলা হয়েছে তাদের অভিযোগ, ৫ কোটি টাকা চাঁদা দাবি করে জামিল নামের এক 'শীর্ষ সন্ত্রাসী'।
