Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
উ. কোরিয়াকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-দ. কোরিয়া-জাপানের নিরাপত্তা জোট গঠন নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি 

আন্তর্জাতিক

এপি
12 July, 2025, 05:55 pm
Last modified: 12 July, 2025, 06:13 pm

Related News

  • শান্তিচুক্তির দ্বারপ্রান্তে আমেরিকা-ইরান, খসড়ায় একমত উভয়পক্ষ, বিজয় দাবি তেহরানের
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?

উ. কোরিয়াকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-দ. কোরিয়া-জাপানের নিরাপত্তা জোট গঠন নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি 

চো সান হুইয়ের সঙ্গে বৈঠকের পর লাভরভ যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা উত্তর কোরিয়াকে ঘিরে সামরিক শক্তি বৃদ্ধি করছে।
এপি
12 July, 2025, 05:55 pm
Last modified: 12 July, 2025, 06:13 pm
উত্তর কোরিয়ার ওনসান শহরে পৌঁছানোর পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে স্বাগত জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি: ভিডিও থেকে নেওয়া/এপি

উত্তর কোরিয়াকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে কোনো নিরাপত্তা অংশীদারিত্ব গঠনের বিষয়ে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। 

বর্তমানে উত্তর কোরিয়া সফরে রয়েছেন লাভরভ। দুই দেশের সামরিক ও অন্যান্য সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করতে মিত্র দেশটিতে সফর করছেন তিনি। 

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল শুক্রবার উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় শহর ওনসানে পৌঁছান। সেখানে তিনি উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সান হুইয়ের সঙ্গে বৈঠক করেন।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে সহায়তা করতে উত্তর কোরিয়া সৈন্য ও গোলাবারুদ সরবরাহ করছে। বিনিময়ে উত্তর কোরিয়া পাচ্ছে সামরিক ও অর্থনৈতিক সহায়তা। এতে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের উদ্বেগ বাড়ছে। দেশগুলোর ধারণা, রাশিয়া হয়তো এমন সংবেদনশীল প্রযুক্তি সরবরাহ করতে পারে, যার ফলে হয়তো উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ঝুঁকি আরও বাড়বে। 

হুইয়ের সঙ্গে বৈঠকের পর আজ শনিবার লাভরভ যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা উত্তর কোরিয়াকে ঘিরে সামরিক শক্তি বৃদ্ধি করছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, লাভরভ বলেছেন, এই সম্পর্ককে কাজে লাগিয়ে কারো বিরুদ্ধে পরিচালিত, বিশেষ করে রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে, কোনো জোট গড়ার বিষয়ে আমরা সতর্ক করছি।

উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান তাদের ত্রিপাক্ষিক সামরিক মহড়া সম্প্রসারণ বা পুনরায় শুরু করেছে। শুক্রবার এই তিন দেশ কোরীয় উপদ্বীপের কাছাকাছি অঞ্চলে পারমাণবিক সক্ষমতাসম্পন্ন মার্কিন বোমারু বিমানের অংশগ্রহণে একটি যৌথ বিমান মহড়া চালায়। সেদিনই তিন দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা সিউলে বৈঠক করে উত্তর কোরিয়াকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অবৈধ কার্যক্রম বন্ধ করার আহ্বান জানান।

উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন বড় সামরিক মহড়াগুলোকে আগ্রাসনের মহড়া হিসেবে দেখে আসছে। উত্তর কোরিয়া বরাবরই বলে আসছে, মার্কিন সামরিক হুমকি থেকে নিজেদের প্রতিরক্ষার জন্যই তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রয়োজন রয়েছে।

লাভরভ বলেন, উত্তর কোরিয়া কেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়, তা রাশিয়া বোঝে। 

তিনি বলেন, 'উত্তর কোরিয়া যেসব প্রযুক্তি ব্যবহার করছে, সেগুলো তাদের নিজস্ব বিজ্ঞানীদের গবেষণার ফলাফল। আমরা উত্তর কোরিয়ার এই প্রচেষ্টাকে সম্মান করি এবং তাদের পারমাণবিক কর্মসূচির উন্নয়নের পেছনের কারণগুলো বুঝি।'

বৈঠকে হুই ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে 'নিঃশর্তভাবে' সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি রাশিয়া-উত্তর কোরিয়া সম্পর্ককে 'অপরাজেয় জোট' হিসেবে উল্লেখ করেন।

Related Topics

টপ নিউজ

উত্তর কোরিয়া / রাশিয়া / যুক্তরাষ্ট্র / জাপান / দক্ষিণ কোরিয়া / নিরাপত্তা / জোট / পারমাণবিক কর্মসূচি / মহড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • শান্তিচুক্তির দ্বারপ্রান্তে আমেরিকা-ইরান, খসড়ায় একমত উভয়পক্ষ, বিজয় দাবি তেহরানের
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]