জুলাই’২৪ অভ্যুত্থানে প্রথম আহতদের স্মৃতিচারণ
জুলাই গণঅভ্যুত্থানের একটি স্মরণীয় দিন ২০২৪ সালের ১১ জুলাই। সারা দেশে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের মাঝে ১১ জুলাই দুপুরে প্রথম আগ্রাসী আচরণ করে পুলিশ। লাঠিপেটা ও রাবার বুলেট ব্যবহার করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর। আহত হন প্রায় অর্ধশত শিক্ষার্থী। ঘটনাক্রমে সংঘর্ষে জড়িয়ে পড়েন কোটা বিরোধী আন্দোলনে থাকা অন্যরাও।
