Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
মার্কিন পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলা, নিহত ৪

আন্তর্জাতিক

বিবিসি
07 January, 2021, 09:25 am
Last modified: 07 January, 2021, 12:45 pm

Related News

  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়েছিলেন ট্রাম্প; উল্টো নিজেই পেয়ে গেলেন ‘সারপ্রাইজ’
  • ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে ‘ইচ্ছাকৃতভাবে কেউ’ হামলা করেনি: ট্রাম্প
  • চুক্তি পছন্দ না হলে এবং ইরান ভালো ব্যবহার না করলে আবারও বোমা হামলা চালাব: ট্রাম্প

মার্কিন পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রের মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে ক্যাপিটল ভবনে প্রবেশ করার পর গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া প্রথম নারী সাবেক মার্কিন সেনা সদস্য স্যান ডিয়েগোর বাসিন্দা অ্যাশলি ব্যাবিট।
বিবিসি
07 January, 2021, 09:25 am
Last modified: 07 January, 2021, 12:45 pm

বুধবার মার্কিন আইনসভা কংগ্রেসের ক্যাপিটল ভবনে  ট্রাম্প সমর্থকদের বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত মোট ৪ জন নিহত হয়েছেন। এদের মাঝে একজন গুলিবিদ্ধ হয়ে এবং বাকি তিনজন 'মেডিকেল ইমার্জেন্সি' পরিস্থিতি তৈরি হওয়ার পর নিহত হন।

ওয়াশিংটন ডিসি'র মেয়র মিজ বাউজার কিছুক্ষণ আগে ক্যাপিটল হিলের বিক্ষোভ সম্পর্কে একটি সংবাদ সম্মেলন করেন।

তিনি জানান হাউজ রুমে অধিবেশন চলাকালে কয়েকজন জোরপূর্বক প্রবেশ করে। ঐ দলটির সদস্য ছিলেন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া নারী।

ঐ দলটিকে সাদা পোশাকের কয়েকজন কর্মকর্তা বাধা দেন এবং ঐ অফিসারদের একজনের গুলিতে ঐ নারী মারা যান।

মিজ বাউজার জানান নিহত হওয়া বাকি তিনজনের একজন নারী ও দুই জন পুরুষ।

এছাড়া মেট্রো পুলিশ ডিপার্টমেন্টের অন্তত ১৪ জন সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে ক্যাপিটল ভবনে প্রবেশ করার পর গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া প্রথম নারী সাবেক মার্কিন সেনা সদস্য স্যান ডিয়েগোর বাসিন্দা অ্যাশলি ব্যাবিট।

ওয়াশিংটন সময় দুপুর ৩টার দিকে তিনি গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

যা ঘটেছিল ক্যাপিটলে

বুধবার আমেরিকার আইন-প্রণেতারা যখন নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক তখন আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল-এ ঢুকে পড়ে।

হামলা চলাকালে ভবনের ভেতরে আগ্নেয়াস্ত্র তাক করার খবর পাওয়া যায় এবং এখন পর্যন্ত চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যায়। 

কয়েক ঘণ্টা ভবন দখলের পর বিক্ষোভকারীরা ধীরে ধীরে ক্যাপিটল প্রাঙ্গণ ছেড়ে বাইরে চলে যেতে থাকে। পুলিশ কংগ্রেস সদস্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়। এ ঘটনায় ৩ নভেম্বরের নির্বাচনে বিজয়ী বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণার অধিবেশন স্থগিত হলো। 

জো বাইডেন সহিংসতার ঘটনাটিকে একটি 'বিদ্রোহ' বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভিডিও বার্তায় তাঁর সমর্থকদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন। 

ওয়াশিংটনে কারফিউ জারি

সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজধানী শহর ওয়াশিংটনে বুধবার সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে এই কারফিউ কার্যকর থাকবে।

এখন পযন্ত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে- যাদের মধ্যে ৪৭ জনকে কারফিউ ভাঙ্গার জন্য গ্রেফতার করা হয়েছে।

ওয়াশিংটন ডিসি'র মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, তারা বিভিন্ন ধরনের অন্তত ৫টি বন্দুক জব্দ করেছে।

পুলিশ বিভাগের প্রধান জানিয়েছেন আহত কয়েকজন পুলিশ অফিসারকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ট্রাম্পের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা

হামলার প্রেক্ষিতে ফেসবুক ঘোষণা করেছে যে তারা আগামী ২৪ ঘণ্টা ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক পেজ থেকে কোন পোস্ট অনুমোদন করবে না।

এর আগে টুইটারও ট্রাম্পের অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য লক করে দিয়েছে।
 
Related Topics

টপ নিউজ

ট্রাম্প / মার্কিন নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়েছিলেন ট্রাম্প; উল্টো নিজেই পেয়ে গেলেন ‘সারপ্রাইজ’
  • ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে ‘ইচ্ছাকৃতভাবে কেউ’ হামলা করেনি: ট্রাম্প
  • চুক্তি পছন্দ না হলে এবং ইরান ভালো ব্যবহার না করলে আবারও বোমা হামলা চালাব: ট্রাম্প

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]