ইউক্রেন যুদ্ধ: ব্যবসা হস্তান্তরে রাশিয়ার আয় ৫০ বিলিয়ন ডলার
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শুধু কামান-ট্যাঙ্কের লড়াই নয়; অর্থনীতির ময়দানে রাশিয়া দিয়েছে এক চমকপ্রদ চাল। গত তিন বছরে দেশে-বিদেশে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ ও কারখানা দখল করে নিয়েছে রাশিয়া সরকার। যার বাজারমূল্য প্রায় ৫০ বিলিয়ন ডলার! একে 'ফোর্ট্রেস রাশিয়া' মডেলের উত্থান হিসেবে দেখেছেন গবেষকরা। অর্থাৎ এক নতুন ধরনের যুদ্ধকালীন রাষ্ট্রনির্ভর অর্থনীতির উত্থান এটি। গবেষণা সংস্থা ও মস্কোভিত্তিক আইনি সহায়তা প্রতিষ্ঠান NSP এর গবেষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
