Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
মোংলা বন্দরের নিট মুনাফা বেড়েছে ৪১ কোটি টাকারও বেশি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
10 July, 2025, 04:10 pm
Last modified: 10 July, 2025, 04:24 pm

Related News

  • ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪৪% বেড়ে ৬৯৫.৬৮ কোটি টাকা
  • ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী, তবু ট্রেজারি বিলে বিনিয়োগ থেকে ব্যাংকগুলোর বড় মুনাফা: কতটা টেকসই খাত?
  • ইন্টারনেট বিক্রি আর খরচ কমিয়ে বছরের প্রথম প্রান্তিকে রবির ২৩২ কোটি টাকা মুনাফা

মোংলা বন্দরের নিট মুনাফা বেড়েছে ৪১ কোটি টাকারও বেশি

রাজস্ব আয়েও লক্ষ্য ছাড়িয়েছে বন্দর। এ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৩৩৪ কোটি ৮৭ লাখ টাকা, অর্জিত হয়েছে ৩৪৪ কোটি ৩৩ লাখ টাকা। ফলে ৯ কোটি ৪৬ লাখ টাকা এবং দুই দশমিক ৮৩ শতাংশ বেশি রাজস্ব আয় হয়েছে।
টিবিএস রিপোর্ট
10 July, 2025, 04:10 pm
Last modified: 10 July, 2025, 04:24 pm
মোংলা বন্দর। ফাইল ছবি: সংগৃহীত

দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা বেশি নিট মুনাফা অর্জন করেছে। এক সময়ের মৃতপ্রায় এই বন্দর এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়ে প্রতিবছর রেকর্ডসংখ্যক জাহাজ আগমনের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান।

তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে বন্দরের নিট মুনাফার লক্ষ্যমাত্রা ছিল ২০ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা। তবে নিট মুনাফা অর্জিত হয়েছে ৬২ কোটি ১০ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা বেশি।

এছাড়া, এ অর্থবছরে ৮০০টি জাহাজ আগমনের লক্ষ্যমাত্রার বিপরীতে মোংলা বন্দরে ৮৩০টি বিদেশি বাণিজ্যিক জাহাজ এসেছে। যা লক্ষ্যমাত্রার তুলনায় ৩০টি এবং তিন দশমিক ৭৫ শতাংশ বেশি।

কার্গো হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৮ লাখ ৮০ হাজার মেট্রিক টন। বাস্তবে হ্যান্ডলিং হয়েছে ১০৪ লাখ ১২ হাজার মেট্রিক টন, যা ১৭ দশমিক ২৫ শতাংশ বেশি।

কনটেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে মোংলা বন্দর। ২০ হাজার টিইইউ লক্ষ্যমাত্রার বিপরীতে হ্যান্ডলিং হয়েছে ২১ হাজার ৪৫৬ টিইইউজ, যা সাত দশমিক ২৮ শতাংশ বেশি।

রাজস্ব আয়েও লক্ষ্য ছাড়িয়েছে বন্দর। এ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৩৩৪ কোটি ৮৭ লাখ টাকা, অর্জিত হয়েছে ৩৪৪ কোটি ৩৩ লাখ টাকা। ফলে ৯ কোটি ৪৬ লাখ টাকা এবং দুই দশমিক ৮৩ শতাংশ বেশি রাজস্ব আয় হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, 'বন্দর পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্টেকহোল্ডার, শিপিং এজেন্ট, সি অ্যান্ড এফ এজেন্ট, স্টিভেডরসহ সংশ্লিষ্টদের সুযোগ-সুবিধা দেওয়ায় এই সফলতা এসেছে।' অভ্যন্তরীণ ব্যবসা উন্নয়ন স্থায়ী কমিটি গঠন করায় জাহাজ আগমনও বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, বন্দরে কোনো জাহাজজট নেই। কনটেইনার খালাসে টার্ন অ্যারাউন্ড টাইম ১.৬৬/৪০ ঘণ্টা এবং অন্যান্য ক্ষেত্রে ৩.৩৭/৭৮ ঘণ্টা। গাড়ি আমদানিকারকদের জন্য বিশেষ সুবিধা রয়েছে, রয়েছে সাতটি টি-ইয়ার্ড। বন্দরে বর্তমানে ৩৮টি সহায়ক জলযান বিদ্যমান।

নিরাপত্তা নিশ্চিতে আইএসপিএস কোড মেনে চলা, কোস্টগার্ডের নিয়মিত টহল ও নিরাপদ সড়ক ও নৌপথে মাল পরিবহনের সুবিধাও রয়েছে বলেও জানান তিনি।

বন্দরের ১৪৪ কিলোমিটার চ্যানেলে লাইটেড বয়া ও লাইট টাওয়ার স্থাপনের মাধ্যমে দিনরাত নির্বিঘ্নে জাহাজ চলাচলের ব্যবস্থা করা হয়েছে। বিদেশি জাহাজের জন্য রয়েছে ৪৯টি বার্থিং পয়েন্ট।

বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান বলেন, 'অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছেন। ইতিমধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বন্দর পরিদর্শন করে কার্যক্রম বৃদ্ধিতে নির্দেশনা দিয়েছেন। তাদের পরামর্শে কর্মচাঞ্চল্য বেড়েছে এবং লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।'
 
Related Topics

টপ নিউজ

মোংলা বন্দর / মোংলা বন্দর কর্তৃপক্ষ / নিট মুনাফা / মুনাফা / বন্দর / কনটেইনার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪৪% বেড়ে ৬৯৫.৬৮ কোটি টাকা
  • ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী, তবু ট্রেজারি বিলে বিনিয়োগ থেকে ব্যাংকগুলোর বড় মুনাফা: কতটা টেকসই খাত?
  • ইন্টারনেট বিক্রি আর খরচ কমিয়ে বছরের প্রথম প্রান্তিকে রবির ২৩২ কোটি টাকা মুনাফা

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]