Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
আওয়ামী লীগকে পুনর্বাসনে আন্তর্জাতিক চক্রান্ত চলছে: জামায়াতের সেক্রেটারি জেনারেল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 July, 2025, 02:30 pm
Last modified: 10 July, 2025, 02:40 pm

Related News

  • ‘গরিবের হাসপাতাল’ বন্ধ করে জনগণের ক্ষতি করা হয়েছে: আদ-দ্বীন ইস্যুতে জামায়াত আমির
  • বাজেট নিয়ে শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জামায়াত
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • বিশ্বব্যাংক-আইএমএফের কথায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জন-দুর্ভোগ বাড়িয়েছেন: গোলাম পরওয়ার
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের

আওয়ামী লীগকে পুনর্বাসনে আন্তর্জাতিক চক্রান্ত চলছে: জামায়াতের সেক্রেটারি জেনারেল

টিবিএস রিপোর্ট
10 July, 2025, 02:30 pm
Last modified: 10 July, 2025, 02:40 pm
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি/সংগৃহীত

আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক মহল একটি পরিকল্পিত চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেসক্লাবে 'ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা' শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, 'নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ করে দিতে নতুন নতুন তত্ত্ব সামনে আনা হচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য নানা দর্শনের আড়ালে আন্তর্জাতিক দরজা উন্মুক্ত করার ষড়যন্ত্র চলছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।'

গোলাম পরওয়ার বলেন, আমি বলছি না, আমাদের কোনো ভুল নেই, আমরা নিখুঁত—তা না। আমাদের সবার মধ্যেই ভুল-ত্রুটি রয়েছে। কিন্তু আওয়ামী লীগ না থাকলেই যদি আমরা ঝগড়ায় জড়িয়ে পড়ি, তাহলে এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আবার ফ্যাসিবাদের জন্ম হতে পারে।

তিনি আরও বলেন, সংস্কারকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলে নানা বিতর্ক তৈরি হয়েছে। কোনো দল বিতর্ক করলেই সেটা মানে নয় যে তারা নির্বাচন চায় না কিংবা নির্বাচন পেছাতে চায়। আলোচনার সময় মতপার্থক্য হতেই পারে, নতুন যুক্তি আসতেই পারে।

আওয়ামী লীগের শাসন শেষ হলেও দেশে ফ্যাসিবাদী অবকাঠামো এখনো বহাল রয়েছে বলে মন্তব্য করে জামায়াতের এই নেতা বলেন, হাসিনা চলে গেছেন—এ নিয়ে আত্মতৃপ্তির কিছু নেই। প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ ও সাংবিধানিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রযন্ত্রের সর্বত্র এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয় রয়েছে। ফলে একজন ফ্যাসিস্ট বিদায় নিলেও ফ্যাসিবাদ এখনও পুরোপুরি বিদায় হয়নি।

ভারতের প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রের সর্বত্র ফ্যাসিবাদের প্রেতাত্মারা ঘাপটি মেরে আছে। দিল্লির আধিপত্যবাদের কালো থাবা সবদিক থেকে চেপে বসেছে। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, কূটনীতি—সবকিছুর ওপর এর ছায়া বিস্তৃত হয়েছে। এমনকি আসন্ন নির্বাচন নিয়েও জনগণের আকাঙ্ক্ষাকে ধুলায় মিশিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে।

তিনি আরও বলেন, আমাদের দেশে সরকার পরিবর্তনের সময় এলেই পরাশক্তিদের খেলা শুরু হয়। আমরা সেই খেলা দেখতে পাচ্ছি। এজন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

গণ-অভ্যুত্থানের পর নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করার সুযোগ থাকলেও একটি অপশক্তি সেটিতে বারবার বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এখনই সচেতন হওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম প্রমুখ।

Related Topics

টপ নিউজ

জামায়াত ইসলামী / মিয়া গোলাম পরওয়ার / আন্তর্জাতিক চক্রান্ত / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • ‘গরিবের হাসপাতাল’ বন্ধ করে জনগণের ক্ষতি করা হয়েছে: আদ-দ্বীন ইস্যুতে জামায়াত আমির
  • বাজেট নিয়ে শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জামায়াত
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • বিশ্বব্যাংক-আইএমএফের কথায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জন-দুর্ভোগ বাড়িয়েছেন: গোলাম পরওয়ার
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]