Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
প্রথমবারের মতো অনুমোদন পেল শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধ 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 July, 2025, 10:25 am
Last modified: 09 July, 2025, 10:32 am

Related News

  • স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়ে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা
  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • অ্যাঙ্গোলা থেকে ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ, ২২ এপ্রিল আসছে আরও একটি
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের

প্রথমবারের মতো অনুমোদন পেল শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধ 

এতোদিন পর্যন্ত ছোট শিশুদের জন্য নির্দিষ্ট কোনো ম্যালেরিয়া ওষুধের অনুমোদন ছিল না। ফলে বড় শিশুদের জন্য তৈরি ওষুধ দিয়েই চলতো চিকিৎসা; কিন্তু এতে ওভারডোজ হওয়ার ঝুঁকি থেকে যেত।
টিবিএস ডেস্ক
09 July, 2025, 10:25 am
Last modified: 09 July, 2025, 10:32 am
ছবি: বিবিসি

ছোট শিশু ও নবজাতকদের ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহারযোগ্য ওষুধ প্রথমবারের মতো অনুমোদন পেয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই আফ্রিকার বিভিন্ন দেশে এই ওষুধের ব্যবহার চালু হবে বলে আশা করা হচ্ছে। খবর বিবিসি'র।

এতোদিন পর্যন্ত ছোট শিশুদের জন্য নির্দিষ্ট কোনো ম্যালেরিয়া ওষুধের অনুমোদন ছিল না। ফলে বড় শিশুদের জন্য তৈরি ওষুধ দিয়েই চলতো চিকিৎসা; কিন্তু এতে ওভারডোজ হওয়ার ঝুঁকি থেকে যেত।

২০২৩ সালে ম্যালেরিয়া সংক্রান্ত সর্বশেষ তথ্য থেকে জানা যায়, সে বছর ম্যালেরিয়া-জনিত কারণে প্রায় ৫৯৭,০০০ মানুষের মৃত্যু হয়।

এই মৃত্যুর প্রায় সবই ঘটেছে আফ্রিকায়, যার মধ্যে প্রায় তিন-চতুর্থাংশই ছিল পাঁচ বছরের কম বয়সী শিশু।

শিশুদের জন্য ম্যালেরিয়ার ওষুধ থাকলেও এতদিন পর্যন্ত ৪ দশমিক ৫ কেজি বা ১০ পাউন্ডের কম ওজনের নবজাতক ও খুব ছোট শিশুদের জন্য নির্দিষ্ট কোনো ওষুধ ছিল না। 

এরই পরিপ্রেক্ষিতে এবার ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভার্টিসের তৈরি নতুন একটি ওষুধের অনুমোদন দিয়েছে সুইস কর্তৃপক্ষ, যা কয়েক সপ্তাহের মধ্যেই ম্যালেরিয়াপ্রবণ অঞ্চল ও দেশে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

নোভার্টিস জানিয়েছে, তারা নতুন ওষুধটি প্রায় অলাভজনক ভিত্তিতে বাজারে আনবে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ভাস নারাসিমহান এ উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করে বলেন, "আমাদের অংশীদারদের সঙ্গে নিয়ে নবজাতক ও ছোট শিশুদের জন্য প্রথম বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ম্যালেরিয়ার চিকিৎসা পদ্ধতি উন্নয়ন করতে পেরে আমরা গর্বিত। এখন সবচেয়ে ছোট ও ঝুঁকিপূর্ণ শিশুটিও উপযুক্ত চিকিৎসা ও যত্ন পাওয়ার সুযোগ পাবে।"

'কোআরটেম বেবি' বা কিছু দেশে 'রিয়ামেট বেবি' নামে পরিচিত ওষুধটি সুইজারল্যান্ডভিত্তিক অলাভজনক সংস্থা মেডিসিনস ফর ম্যালেরিয়া ভেঞ্চার (এমএমভি)–এর সহযোগিতায় উন্নয়ন করেছে নোভার্টিস। এমএমভি প্রাথমিকভাবে অর্থায়ন পেয়েছে ব্রিটিশ, সুইস ও ডাচ সরকার, বিশ্ব ব্যাংক এবং রকফেলার ফাউন্ডেশনের পক্ষ থেকে।

এই ওষুধের মূল্যায়ন (এসেসমেন্ট) ও ক্লিনিক্যাল ট্রায়ালে আফ্রিকার আটটি দেশ অংশ নিচ্ছে। ধারণা করা হচ্ছে, এসব দেশই ওষুধটি প্রথমে ব্যবহার করা হবে।

Related Topics

টপ নিউজ

ম্যালেরিয়া / ম্যালেরিয়া চিকিৎসা / আফ্রিকা / স্বাস্থ্যখাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়ে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা
  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • অ্যাঙ্গোলা থেকে ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ, ২২ এপ্রিল আসছে আরও একটি
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]