Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
মশার আকারের গুপ্তচর ড্রোন বানাল চীন, সামরিক বিশেষজ্ঞদের আগ্রহ

আন্তর্জাতিক

বিজনেস ইনসাইডার
08 July, 2025, 12:35 pm
Last modified: 08 July, 2025, 12:38 pm

Related News

  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইউয়ানকে বৈশ্বিক করতে চীনের নতুন উদ্যোগ, আর্থিক ঝুঁকি মোকাবিলায় সতর্কতার প্রত্যয়
  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে ডিপসিকসহ শতাধিক চীনা কোম্পানিকে আপাতত কালো তালিকাভুক্ত করছে না যুক্তরাষ্ট্র

মশার আকারের গুপ্তচর ড্রোন বানাল চীন, সামরিক বিশেষজ্ঞদের আগ্রহ

ড্রোনটি আকারে ছোট হলেও গোপন নজরদারি এবং সামরিক অভিযানে ব্যবহারের জন্য উপযোগী বলে চীন দাবি করেছে।
বিজনেস ইনসাইডার
08 July, 2025, 12:35 pm
Last modified: 08 July, 2025, 12:38 pm
ছবি: বিজনেস টুডে

দেখতে ঠিক মশার মতোই ছোট, তবে এটি মশা নয়। পাতলা ডানা, তারের মতো পা, আর আকারে মানুষের নখের চেয়েও ক্ষুদ্র—এই 'মশা' আসলে চীনের তৈরি সামরিক গুপ্তচর ড্রোন।

গত মাসে চীনের জাতীয় প্রতিরক্ষা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশেষভাবে গুপ্তচরবৃত্তির জন্য এই মশার আকৃতির ক্ষুদ্র ড্রোনটি তৈরি ও উন্মোচন করে। 

'মাইক্রো ড্রোন' নামে পরিচিত এই ড্রোনটি গোপন নজরদারির কাজে ব্যবহৃত হবে।

চীনের রাষ্ট্রীয় সামরিক সম্প্রচার চ্যানেল সিসিটিভি সেভেন-এর একটি প্রতিবেদনের মাধ্যমে প্রথমবারের মতো জনসমক্ষে আসে এই ড্রোনটি।

ড্রোনটি আকারে ছোট হলেও গোপন নজরদারি এবং সামরিক অভিযানে ব্যবহারের জন্য উপযোগী বলে চীন দাবি করেছে।

সামরিক বিশ্লেষকরা বলছেন, ক্ষুদ্র আকারের কারণে সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যবহারে কিছু সীমাবদ্ধতা থাকলেও পর্যবেক্ষণ ও নজরদারিতে এটি কার্যকরী ভূমিকা রাখতে পারে।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা ও সহযোগিতা কেন্দ্রের গবেষক হার্ব লিন বলেন, ভবনের ভিতরে নজরদারির ক্ষেত্রে এই ড্রোন কার্যকর হতে পারে।

তিনি জানান,'ভিডিও পর্যবেক্ষণের জন্য, বিশেষ করে ভবনের ভেতরে ব্যবহার করলে এটি কাজে লাগবে।'

তবে এর আকার ও শক্তির সীমাবদ্ধতার কারণে যুদ্ধক্ষেত্রে ব্যবহারে সীমাবদ্ধতা থাকতে পারে বলেও উল্লেখ করেন লিন।

'যদি এটি প্রচলিত ব্যাটারিতে চলে, তাহলে দীর্ঘ সময় উড়তে পারবে না,' তিনি বলেন। 'এছাড়া খুব হালকা হওয়ায় বাতাসের ঝাপটায় সহজেই নড়ে যেতে পারে, ফলে বিস্তৃত এলাকায় নজরদারির জন্য উপযোগী নয়।'

তবে ছোট আকারের ড্রোন নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপর নজরদারিতে কার্যকর হলেও এর ব্যবহারিক সক্ষমতা এখনও নিশ্চিত নয়।

ধারণা করা হচ্ছে, ড্রোন পরিচালনার বড় চ্যালেঞ্জ হতে পারে আবহাওয়ার প্রভাব। বাতাস, বৃষ্টি, তুষার, ঠান্ডা কিংবা কুয়াশার মতো পরিবেশে ড্রোন সহজেই প্রভাবিত হতে পারে।

মার্কিন 'সেন্টার ফর নেভাল অ্যানালাইসিস'-এর উপদেষ্টা ও ড্রোন বিশেষজ্ঞ স্যামুয়েল বেনডেট বলেন, 'ড্রোন যত ছোট হবে, পরিবেশগত প্রতিক্রিয়ার প্রতি তার সংবেদনশীলতাও তত বেশি হবে।'

তিনি আরও বলেন, 'ঘরের ভিতরেও হালকা বাতাস, এসির হাওয়া, খোলা জানালা বা সামান্য প্রতিবন্ধকতা ড্রোনটির কার্যক্ষমতায় বিঘ্ন ঘটাতে পারে।'

ড্রোনটির আকার খুবই ছোট হওয়ায় এতে উন্নত ধরনের যোগাযোগ ও নিয়ন্ত্রণ প্রযুক্তি যুক্ত করা কঠিন বলেও জানান তিনি।

'প্রযুক্তিগতভাবে এ ধরনের ছোট ড্রোন তৈরি সম্ভব,' বলেন স্যামুয়েল বেনডেট। 'তবে বাস্তব পরিস্থিতিতে এর কার্যকারিতা পরিবেশ ও ব্যবহারের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে।'

চীনের ড্রোন প্রযুক্তি এখন অনেক বেশি উদ্ভাবনী হয়েছে। এই মশার মতো ড্রোন তারই একটি উদাহরণ,' বলেন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশনসের জ্যেষ্ঠ গবেষক ও প্রযুক্তি বিশ্লেষক মাইকেল হোরোভিট্‌জ।

তবে তিনি মনে করেন, এই ড্রোনের বাস্তব সক্ষমতা এখনও স্পষ্ট নয়। এটি পুরোপুরি কার্যকর কিনা, কখন ব্যবহার উপযোগী হবে, কিংবা কী ধরনের অভিযানে ব্যবহার করা যাবে—এসব প্রশ্ন এখনো অনিশ্চিত।

তবুও, চীন আরও সূক্ষ্ম ও উন্নত পর্যবেক্ষণ প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে—এ ড্রোন তারই একটি প্রতিফলন।

Related Topics

টপ নিউজ

ড্রোন / চীন / ড্রোন আক্রমণ / গুপ্তচর / গোয়েন্দা নজরদারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইউয়ানকে বৈশ্বিক করতে চীনের নতুন উদ্যোগ, আর্থিক ঝুঁকি মোকাবিলায় সতর্কতার প্রত্যয়
  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে ডিপসিকসহ শতাধিক চীনা কোম্পানিকে আপাতত কালো তালিকাভুক্ত করছে না যুক্তরাষ্ট্র

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]