জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে আরও অনেকটা পথ অগ্রসর হতে পারব: ড. আলী রিয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ বলেছেন, আলোচনার মাধ্যমে বেশ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। এভাবে জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে আরও অনেকটা পথ অগ্রসর হতে পারব। ৭ জুলাই ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
