Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
‘এটা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, গত ১৭ বছরের ক্রোধ’: মব ইস্যুতে অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 July, 2025, 03:30 pm
Last modified: 05 July, 2025, 03:59 pm

Related News

  • জুলাই গণহত্যা ও ১৭ বছরের গুম-খুনে জড়িতদের বিচার কার্যকর করতে হবে: ইশরাক
  • জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি
  • আজ ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’
  • বিচারের নামে অবিচার নয়, আইন মেনে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী  
  • নিষেধাজ্ঞা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের ৩ বিচারক

‘এটা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, গত ১৭ বছরের ক্রোধ’: মব ইস্যুতে অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জুলাই বিপ্লব কোনো নাগরিক সমাজের ব্যানারে হয়নি, নাগরিকদের পক্ষ থেকে হয়েছে। সরকার ও নাগরিকের দ্বন্দ্ব নিরসন করতে হবে। সরকারকে বুঝতে হবে নাগরিক কী চায়।’
টিবিএস রিপোর্ট
05 July, 2025, 03:30 pm
Last modified: 05 July, 2025, 03:59 pm
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: বাসস

মব সন্ত্রাস বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং ১৭ বছরের নানা অবিচারের বিরুদ্ধে ক্রোধ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, 'মব সন্ত্রাস বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং ১৭ বছরের অবিচারের বিরুদ্ধে ক্রোধের বহিঃপ্রকাশ। এ ক্রোধ প্রত্যাশা করি না। এ ক্রোধ বন্ধ করতে হবে। এটা জুলাই চেতনা বিরোধী। মব সন্ত্রাস জুলাইয়ের সব অর্জকে ম্লান করতে পারে।'

আজ শনিবার (৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অডিটোরিয়ামে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় নিয়ে ছায়া সংসদে এসব কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, 'জুলাই বিপ্লব কোনো নাগরিক সমাজের ব্যানারে হয়নি, নাগরিকদের পক্ষ থেকে হয়েছে। সরকার ও নাগরিকের দ্বন্দ্ব নিরসন করতে হবে। সরকারকে বুঝতে হবে নাগরিক কী চায়।'

নাগরিক সমাজকে নাগরিকের কথা বলতে হবে উল্লেখ করে তিনি বলেন, 'দলের বা গোষ্ঠীর কথা বললে হবে না। তবেই নাগরিক প্রত্যাশা বাস্তবায়িত হবে। নাগরিক সমাজকে দলীয় লেজুড়বৃত্তি পরিহার করতে হবে। তা না হলে নাগরিকের আশা-আকাঙ্খা তারা ধারণ করতে পারবেন না।'

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান জুলাই হত্যাকাণ্ডের বিচারে কোন ত্রুটি বিচ্যুতি থাকলে তা তুলে ধরার আহ্বান জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, 'ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না।'

আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থানে কোনো অনৈক্য নেই বলেও জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, 'আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা যে করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে নিষেধাজ্ঞা আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া হয়েছে, তা আমার কাছে স্থায়ীই মনে হয়।'

মো. আসাদুজ্জামান বলেন, 'সংবিধান নতুন করে লিখতে আপত্তি নেই। লেখা যেতেই পারে। তবে এ সংবিধান (বাংলাদেশের) পৃথিবীর সবচেয়ে ভালো সংবিধানের একটি।'

হাইকোর্ট বিকেন্দ্রীকরণ করার ক্ষেত্রে ঐকমত্য কনিশনের সুপারিশ পরবর্তীতে বিবেচনা করা যেতে পারে বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
 

Related Topics

টপ নিউজ

অ্যাটর্নি জেনারেল / মব জাস্টিস / জুলাই অভুত্থান / বিচার বিভাগ / আন্তর্জাতিক অপরাধ আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • জুলাই গণহত্যা ও ১৭ বছরের গুম-খুনে জড়িতদের বিচার কার্যকর করতে হবে: ইশরাক
  • জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি
  • আজ ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’
  • বিচারের নামে অবিচার নয়, আইন মেনে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী  
  • নিষেধাজ্ঞা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের ৩ বিচারক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]