Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
জিন্সের প্যান্টের কোমরে ছোট পকেটটি কেন থাকে?

আন্তর্জাতিক

গ্লাস এলম্যানাক
05 July, 2025, 01:15 pm
Last modified: 05 July, 2025, 01:21 pm

Related News

  • ফিদের নিয়ম মেনে জিন্স পাল্টাতে রাজি না হওয়ায় দাবা চ্যাম্পিয়নশিপ থেকে বহিষ্কার কার্লসেন
  • কতদিন পর পর জিন্স প্যান্ট ধোয়া উচিত, জানালেন লিভাই’স সিইও
  • পছন্দের পোশাক আমরা ঘন ঘন পরতে চাই কেন?  
  • জামাকাপড় না ধুয়েই মাসের পর মাস পার, বিস্তৃত হচ্ছে নো-ওয়াশ মুভমেন্ট!
  • জিন্স, শার্ট-প্যান্ট বা অন্যান্য পোশাক না ধুয়ে কতদিন ব্যবহার করা যায়? জানালেন বিশেষজ্ঞরা 

জিন্সের প্যান্টের কোমরে ছোট পকেটটি কেন থাকে?

ছোট পকেট এখনো জিন্সের অংশ হয়ে টিকে আছে। লেভিস বলছে, এখন এই পকেটে মানুষ রাখে কয়েন, ইউএসবি ড্রাইভ, লাইটার, এমনকি ছোট চাবিও।
গ্লাস এলম্যানাক
05 July, 2025, 01:15 pm
Last modified: 05 July, 2025, 01:21 pm
ছবি: সংগৃহীত

জিন্সের প্যান্ট পরলে নিশ্চয়ই খেয়াল করেছেন কোমরের কাছে থাকা একেবারে ছোট্ট একটি পকেট—যেটা এতটাই ছোট, মোবাইল তো দূরের কথা, কয়েন বা চাবিও ঠিকঠাক রাখার উপায় নেই। তাহলে প্রশ্ন জাগে—এই পকেটের কাজটা কী? নিছকই কি ফ্যাশনের অংশ? আসলে নয়। এর পেছনে রয়েছে পুরোনো সময়ের এক দরকারি ইতিহাস।

বর্তমানে অনেকেই একে সাজসজ্জার অংশ মনে করলেও ১৯ শতকে এই পকেট ছিল অত্যন্ত কার্যকর। মূলত, এটি তৈরি হয়েছিল পকেট ঘড়ি রাখার জন্য। সেই সময় কাউবয়রা ঘোড়ায় চড়ে পাড়ি দিচ্ছিলো বিশাল ওয়েস্টার্ন প্রান্তর। তখন সময় জানার একমাত্র উপায় ছিল পকেট ঘড়ি, যা ছিল অনেকের কাছে দামী ও আবেগের বস্তু। এই ঘড়ি যেন পড়ে না যায় বা ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্যই জিন্সে যুক্ত হয় এই ছোট পকেটটি, যা পরিচিত হয় 'ওয়াচ পকেট' নামে। 

পকেট ঘড়ি সাধারণত কোমরের সাথে লটকে রাখা হতো। কিন্তু ঘোড়ায় চড়া কাউবয়দের জন্য ঘড়ি রাখা ছিল একটা চ্যালেঞ্জ—ঝাঁকুনিতে পড়ে যাওয়ার ঝুঁকি তো আছেই। এজন্যই জিন্সে যুক্ত হয় এই নিরাপদ, আঁটসাঁট ছোট পকেট—যাতে ঘড়িটি সুরক্ষিত থাকে।

আজ আর কেউ পকেট ঘড়ি ব্যবহার করে না। কিন্তু সেই ছোট পকেট এখনো জিন্সের অংশ হয়ে টিকে আছে। লেভিস বলছে, এখন এই পকেটে মানুষ রাখে কয়েন, ইউএসবি ড্রাইভ, লাইটার, এমনকি ছোট চাবিও। কাজের জিনিস রাখার এই খুদে জায়গাটি এখনও অনেকেরই দরকারি।

তাই যখনই আপনি জিন্সের সেই ছোট পকেটটায় কিছু রাখবেন, মনে রাখবেন—একসময় এখানেই থাকত কাউবয়ের সবচেয়ে মূল্যবান সম্পদ: তার পকেট ঘড়ি।

Related Topics

টপ নিউজ

জিন্স / জিন্সের প্যান্ট / পকেট / কাউবয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

Related News

  • ফিদের নিয়ম মেনে জিন্স পাল্টাতে রাজি না হওয়ায় দাবা চ্যাম্পিয়নশিপ থেকে বহিষ্কার কার্লসেন
  • কতদিন পর পর জিন্স প্যান্ট ধোয়া উচিত, জানালেন লিভাই’স সিইও
  • পছন্দের পোশাক আমরা ঘন ঘন পরতে চাই কেন?  
  • জামাকাপড় না ধুয়েই মাসের পর মাস পার, বিস্তৃত হচ্ছে নো-ওয়াশ মুভমেন্ট!
  • জিন্স, শার্ট-প্যান্ট বা অন্যান্য পোশাক না ধুয়ে কতদিন ব্যবহার করা যায়? জানালেন বিশেষজ্ঞরা 

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]