Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
মোংলা বন্দরে দুই মেগা প্রকল্পের মেশিনারিজ খালাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 July, 2025, 08:50 pm
Last modified: 03 July, 2025, 08:54 pm

Related News

  • মেগা প্রকল্পের চেয়ে মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী  
  • মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, পদ্মা সেতুর ব্যয় আরও কমানো যেত: সেতুমন্ত্রী
  • ঢাকা বিমানবন্দরে কার্গো জট, নতুন করে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
  • জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাস স্থবির, লোকসানের মুখে আমদানিকারকরা
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য

মোংলা বন্দরে দুই মেগা প্রকল্পের মেশিনারিজ খালাস

শিপিং এজেন্টরা জানান, মাত্র তিন দিনে পণ্য খালাস সম্পন্ন করে বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে জাহাজ দুটি মোংলা বন্দর ত্যাগ করেছে।
টিবিএস রিপোর্ট
03 July, 2025, 08:50 pm
Last modified: 03 July, 2025, 08:54 pm
ছবি: টিবিএস

দেশের দুটি বৃহৎ মেগাপ্রকল্প— রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও পাওয়ার গ্রিড-এর জন্য মেশিনারিজ ও যন্ত্রাংশ নিয়ে আসা দুটি জাহাজ মোংলা বন্দরে পণ্য খালাস শেষে তিন দিনের মাথায় বন্দর ত্যাগ করেছে। এসব যন্ত্রাংশ পরবর্তীতে সড়কপথে সংশ্লিষ্ট প্রকল্পে পাঠানো হবে বলে জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

জাহাজ দুটির স্থানীয় স্থানীয় শিপিং এজেন্ট কর্তৃপক্ষ জানায়, মালয়েশিয়ার একটি বন্দর থেকে ২ হাজার ৬ মেট্রিক টন মেশিনারিজ নিয়ে 'এমভি পিটি রিওয়াইন' নামের একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়ে। এতে পাওয়ার গ্রিড প্রকল্পের স্টিল স্ট্রাকচারের পাইপ, রড ও অন্যান্য যন্ত্রাংশ আনা হয়। পণ্য খালাস করেছে  ষ্টিভিডরস (শ্রমিক ঠিকাদারী প্রতিষ্ঠার) প্রতিষ্ঠান মেসার্স অভিরত এজেন্সি কোম্পানি।

অন্যদিকে, রাশিয়ার নবরস্কি বন্দর থেকে ২৪ জুন রওনা দিয়ে ১ জুলাই বিকাল সাড়ে ৩টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে এসে পৌঁছায় আরও একটি জাহাজ। এতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১ হাজার ৩১৩ মেট্রিক টন মূল্যবান যন্ত্রাংশ ছিল। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ইন্টার পোর্ট লিমিটেড এবং পণ্য খালাসকারী প্রতিষ্ঠান একইভাবে মেসার্স অভিরত এজেন্সি লিমিটেড।

শিপিং এজেন্টরা জানান, মাত্র তিন দিনে পণ্য খালাস সম্পন্ন করে বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে জাহাজ দুটি মোংলা বন্দর ত্যাগ করেছে।

মোংলা বন্দরের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান বলেন, 'একসঙ্গে ৫০টি পণ্যবোঝাই জাহাজ থাকলেও জনবল ও ইকুইপমেন্ট সরবরাহে আমরা কোনো সমস্যা দেখি না। ২৪ ঘণ্টা সব শাখার কর্মকর্তা-কর্মচারীরা প্রস্তুত থাকেন। এতে সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে, আমদানিকারকরা দ্রুত পণ্য খালাস করতে পারছেন।'

তিনি আরও জানান, দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে মোংলা বন্দরের দূরত্ব কম হওয়ায় মেগা প্রকল্পগুলোর পণ্য এখন এখান থেকেই খালাস হচ্ছে এবং ব্যবসায়ীদের মাঝে মোংলা বন্দরের প্রতি আগ্রহ বাড়ছে।

মোংলা বন্দরের সাথে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের দূরত্ব কম হওয়ায় দেশের বড় বড় মেগাপ্রকল্পের পণ্য মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে, এবং যত দিন যাচ্ছে ব্যবসায়ীরা এখন মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছে বলেও জানান বন্দরের এ কর্মকর্তা। 

Related Topics

টপ নিউজ

মোংলা বন্দর / পণ্য খালাস / মেগা প্রকল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • মেগা প্রকল্পের চেয়ে মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী  
  • মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, পদ্মা সেতুর ব্যয় আরও কমানো যেত: সেতুমন্ত্রী
  • ঢাকা বিমানবন্দরে কার্গো জট, নতুন করে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
  • জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাস স্থবির, লোকসানের মুখে আমদানিকারকরা
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]