Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
তিন দফা দাবিতে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 July, 2025, 03:35 pm
Last modified: 03 July, 2025, 04:04 pm

Related News

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • আদালতে এসে ন্যায়বিচার চাইলেন শিশু রামিসার বাবা
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • ‘৬০ দিনের মধ্যে নতুন চাকরি খুঁজে নাও, নাহলে আমেরিকা ছাড়ো’; কঠিন পরিস্থিতিতে ভারতীয় টেক কর্মীরা

তিন দফা দাবিতে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

তারা বলেন, ৯ম গ্রেডে নিয়োগে শুধু বিসিএস বা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে। কোনো কোটা বা সমমান পদ তৈরি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না।
টিবিএস রিপোর্ট
03 July, 2025, 03:35 pm
Last modified: 03 July, 2025, 04:04 pm
ছবি: টিবিএস

তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত 'প্রকৌশলী অধিকার আন্দোলন'-এর ব্যানারে তারা নগরীর তালাইমারী মোড়ে সড়ক অবরোধ করে রাখেন। এতে দুই পাশে যান চলাচল ব্যাহত হয়।

এর আগে, তিন দফা দাবিতে রুয়েট ক্যাম্পাস থেকে কয়েক শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে তালাইমারী মোড়ে এসে অবস্থান নেন। এ সময় প্রবল বৃষ্টিপাত শুরু হলেও তারা সড়ক না ছেড়ে প্রতিবাদ অব্যাহত রাখেন। শিক্ষার্থীরা এ সময় বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের দাবি—
১. বিএসসি পাশ ছাড়া কেউ 'প্রকৌশলী' পদবি ব্যবহার করতে পারবে না,
২. বিএসসি পাশ প্রকৌশলীদের ৯ম গ্রেডে সরাসরি নিয়োগ দিতে হবে এবং
৩. ১০ম গ্রেড উন্মুক্ত করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে।

তাদের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্যের বিলোপ ও মেধার স্বীকৃতি নিশ্চিত করা। অথচ প্রকৌশলীদের ক্ষেত্রে তা এখনো বাস্তবায়িত হয়নি। ডিপ্লোমা পাশকৃতরা টেকনিশিয়ান হওয়া সত্ত্বেও 'প্রকৌশলী' পদবি ব্যবহার করছেন, যা প্রকৌশল পেশার অবমূল্যায়ন।

তারা বলেন, ৯ম গ্রেডে নিয়োগে শুধু বিসিএস বা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে। কোনো কোটা বা সমমান পদ তৈরি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না। এটা সংবিধানের ২০(১) ও ২৯(১) অনুচ্ছেদ লঙ্ঘনের শামিল।

এছাড়া, টেকনিক্যাল ১০ম গ্রেড/উপ-সহকারী প্রকৌশলী পদ উন্মুক্ত করার দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, বর্তমানে এই পদ ১০০ শতাংশ ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত, যা সংবিধানের ১৯(১), ২৭ অনুচ্ছেদ এবং সরকারি চাকরি আইন ৭(১) লঙ্ঘন করছে। বিএসসি ডিগ্রিধারীদের আবেদন করতে না দেওয়া চরম বৈষম্য ও মেধাবিরোধী।

তৃতীয়ত, 'ইঞ্জিনিয়ার' পদবি ব্যবহারে আইন প্রণয়নের দাবি জানান তারা। তাদের ভাষায়, চিকিৎসক, আইনজীবী, শিক্ষক—যেভাবে নির্দিষ্ট যোগ্যতা ছাড়া পদবি ব্যবহার করা যায় না, ঠিক তেমনি 'প্রকৌশলী' পদবির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত। বাংলাদেশ প্রকৌশল প্রতিষ্ঠানের (আইইবি) আইন অনুযায়ী, কেবলমাত্র বিএসসি ইঞ্জিনিয়াররাই প্রকৃত 'ইঞ্জিনিয়ার' হিসেবে স্বীকৃত।

আন্দোলনকারী শিক্ষার্থীদের মতে, এই বৈষম্য দূর হলে প্রকৌশল পেশায় মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত হবে, 'ইঞ্জিনিয়ার' শব্দের অপব্যবহার বন্ধ হবে এবং প্রকৃত পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা পাবে। এটি শুধু প্রকৌশলীদের নয়, বরং দেশের সার্বিক উন্নয়ন কাঠামোর প্রশ্ন বলেও মন্তব্য করেন তারা।
 

Related Topics

টপ নিউজ

বিএসসি / রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / রুয়েট / বিক্ষোভ / সড়ক অবরোধ / দাবি / প্রকৌশলী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • আদালতে এসে ন্যায়বিচার চাইলেন শিশু রামিসার বাবা
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • ‘৬০ দিনের মধ্যে নতুন চাকরি খুঁজে নাও, নাহলে আমেরিকা ছাড়ো’; কঠিন পরিস্থিতিতে ভারতীয় টেক কর্মীরা

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]