ভারতের আদানি পাওয়ারের বকেয়া শোধ করল বাংলাদেশ
ভারতের আদানি পাওয়ারের কাছে আর কোনো বকেয়া নেই বাংলাদেশ সরকারের। গত মাসেই এককালীন ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছে সরকার। এর মধ্য দিয়ে ভারতের এই কোম্পানির কাছে বিদ্যুৎ সরবরাহের বিপরীতে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত যে বকেয়া ছিল, তা পুরোপুরি শোধ করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা।
