জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠানে যা বলেছেন বিএনপি মহাসচিব
বিএনপি সংস্কার মানছে না-সোস্যাল মিডিয়া ও গণমাধ্যমে সুকৌশলে এমন অপপ্রচার চালানো হচ্ছে। অথচ বিএনপি প্রায় সব সংস্কারেই একমত। একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে নির্বাচনের মাধ্যমেই পরিবর্তন চায় বিএনপি। ১ জুলাই রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
