ইরানকে সহায়তার খবর, ট্রাম্পের অস্বীকার
ইরান-ইসরায়েল সংঘাতে সরাসরি জড়িয়েছিল যুক্তরাষ্ট্র। আবার সেই যুদ্ধ থামানোর বাহবাও নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই মার্কিন বেশ কিছু গণমাধ্যমের দাবি, ট্রাম্প প্রশাসন ইরানকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে ৩০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। আর এমন খবর চাওর হতেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন ট্রাম্প। তার ভাষ্য, ইরানকে কিছুই দিচ্ছেন না তিনি।
