Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
৪০ বছরের শাসন আরও দীর্ঘায়িত করতে ফের নির্বাচনে লড়বেন উগান্ডার প্রেসিডেন্ট মুসেভেনি

আন্তর্জাতিক

আল জাজিরা
30 June, 2025, 09:50 am
Last modified: 30 June, 2025, 09:49 am

Related News

  • ২০২৫ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ১.৮ বিলিয়ন ডলার, অবস্থান উগান্ডা-ঘানার পেছনে: আঙ্কটাড
  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • কঙ্গোর ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচও’র 
  • যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • অ্যাঙ্গোলা থেকে ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ, ২২ এপ্রিল আসছে আরও একটি

৪০ বছরের শাসন আরও দীর্ঘায়িত করতে ফের নির্বাচনে লড়বেন উগান্ডার প্রেসিডেন্ট মুসেভেনি

৮০ বছর বয়সি এই নেতার প্রতিশ্রুতি: আগামী পাঁচ বছরে দেশের জিডিপি ৬৬ বিলিয়ন ডলার থেকে ৫০০ বিলিয়ন ডলারে নিয়ে যাবেন।
আল জাজিরা
30 June, 2025, 09:50 am
Last modified: 30 June, 2025, 09:49 am

উগান্ডার প্রেসিডেন্ট মুসেভেনি। ছবি: রয়টার্স

উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে তার প্রায় ৪০ বছরের শাসনকাল আরও দীর্ঘায়িত হওয়ার ক্ষেত্র প্রস্তুত হলো।

৮০ বছর বয়সি এই নেতা শনিবার গভীর রাতে ঘোষণা দেন, তিনি তার দল ন্যাশনাল রেজিস্ট্যান্স মুভমেন্টের (এনআরএম) পক্ষ থেকে 'প্রেসিডেন্ট পদপ্রার্থী' হতে আগ্রহী।

পাঁচ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর ১৯৮৬ সালে ক্ষমতা দখল করেন মুসেভেনি। এরপর থেকেই তিনি টানা উগান্ডার ক্ষমতায় আছেন। 

তার দল এনআরএম ইতিমধ্যে দুইবার সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্টের মেয়াদ ও বয়সের সীমা তুলে দিয়েছে। ফলে মুসেভেনির ক্ষমতা দীর্ঘায়িত করার পথ উন্মুক্ত হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, তিনি নিরাপত্তা বাহিনী ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ব্যবহার করে ভিন্নমত দমন করেছেন এবং নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করেছেন। যদিও মুসেভেনি বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছেন।

মুসেভেনি বলেন, 'আগামী পাঁচ বছরে উগান্ডাকে ৫০০ বিলিয়ন ডলারের অর্থনীতিতে' রূপান্তর করতেই তিনি ফের নির্বাচিত হতে চান। সরকারি তথ্য অনুযায়ী, দেশটির বর্তমান মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৬৬ বিলিয়ন ডলারের সামান্য কম।

আগামী জানুয়ারিতে উগান্ডায় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধান প্রতিদ্বন্দ্বী

বিরোধীদলীয় নেতা ববি ওয়াইন, যিনি পপ তারকা থেকে রাজনীতিবিদ বনে গেছেন এবং যার আসল নাম রবার্ট কিয়াগুলাইনি, ফের নির্বাচনে লড়ার কথা নিশ্চিত করেছেন। ২০২১ সালের নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ওয়াইন ব্যাপক জালিয়াতি, ব্যালট কারচুপি ও নিরাপত্তা বাহিনীর ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছিলেন।

গত কয়েক মাসে দেশটিতে উত্তেজনা বেড়েছে। কারণ পার্লামেন্ট একটি আইন পাস করেছে, যার ফলে সামরিক আদালত বেসামরিক নাগরিকদের বিচার করতে পারবে। তবে এ বছরের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট একে অসাংবিধানিক বলে রায় দিয়েছে।

সরকারের দাবি, জাতীয় নিরাপত্তার হুমকি মোকাবিলায় এই পরিবর্তন জরুরি। কিন্তু মানবাধিকার সংস্থা ও বিরোধীদলীয় নেতারা বলছেন, এটি মূলত সমালোচকদের ভয় দেখানো ও তাদের মুখ বন্ধ করার হাতিয়ার।

উগান্ডা দীর্ঘদিন ধরেই বিরোধী রাজনীতিবিদ ও সরকারের সমালোচকদের বিচারে সামরিক আদালত ব্যবহার করে আসছে।

২০১৮ সালে ববি ওয়াইনের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে সামরিক আদালতে বিচার হয়েছিল, যদিও পরে তা খারিজ হয়ে যায়।

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, উগান্ডার সামরিক আদালত আন্তর্জাতিক মান অনুযায়ী স্বাধীনতা ও ন্যায্যতা রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

এইচআরডব্লিউর সিনিয়র আফ্রিকা গবেষক ওরিয়েম নেইকো এ বছর বলেন, 'বছরের পর বছর উগান্ডার কর্তৃপক্ষ সামরিক আদালতকে বিরোধী ও সমালোচকদের দমন করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।'

Related Topics

টপ নিউজ

উগান্ডা / আফ্রিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
    মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

Related News

  • ২০২৫ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ১.৮ বিলিয়ন ডলার, অবস্থান উগান্ডা-ঘানার পেছনে: আঙ্কটাড
  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • কঙ্গোর ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচও’র 
  • যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • অ্যাঙ্গোলা থেকে ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ, ২২ এপ্রিল আসছে আরও একটি

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

5
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

6
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]