মগবাজারে আবাসিক হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু, নেপথ্যে কী?
রাজধানীর মগবাজারে একটি আবাসিক হোটেল থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন সৌদিপ্রবাসী মনির হোসেন, তাঁর স্ত্রী স্বপ্না আক্তার ও ছেলে নাঈম হোসেন। তারা ২৮ জুন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ঢাকায় এসেছিল ছেলে নাঈমের চিকিৎসার জন্য। ২৯ জুন সকালে মগবাজারের হোটেল সুইট স্লিপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। রমনা মডেল থানা-পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
