মুরাদনগরে ধর্ষণের ঘটনায় মূল আসামিসহ ৫ জন গ্রেপ্তার
কুমিল্লার মুরাদনগরে বসত ঘরের দরজা ভেঙ্গে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে (২৫) ধর্ষণের ঘটনায় জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে এবং দ্রুত দোষীদের বিচারের দাবি উঠেছে।
