Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
ফাঁস হওয়া ফোনালাপে বিতর্ক, থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক

আল জাজিরা
29 June, 2025, 11:00 am
Last modified: 29 June, 2025, 11:06 am

Related News

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   
  • ব্যাংককের বারে ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু, আশঙ্কাজনক ৮
  • পুতিনের সঙ্গে ট্রাম্পের ৯০ মিনিটের ফোনালাপে ‘কার্যকর’ আলোচনা হয়েছে: মস্কো
  • ৫ দফা দাবিতে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ 

ফাঁস হওয়া ফোনালাপে বিতর্ক, থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

ফোনালাপটি ফাঁস হওয়ার পর অনেকেই মনে করেন, ফোনালাপটি সেনাবাহিনী ও দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।
আল জাজিরা
29 June, 2025, 11:00 am
Last modified: 29 June, 2025, 11:06 am
ছবি: এপি

কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফাঁস হওয়া একটি ফোনালাপকে কেন্দ্র করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংটার্ন শিনাওয়াত্রার পদত্যাগ দাবিতে রাজধানী ব্যাংককের রাজপথে নেমেছে হাজার হাজার বিক্ষোভকারী।

গত ১৫ জুনের ওই ফোনালাপে পেতোংটার্ন কম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট ও প্রভাবশালী নেতা হুন সেনকে অনুরোধ করেন যেন তিনি থাইল্যান্ডের 'অন্য পক্ষ' বিশেষ করে এক সেনা জেনারেলের কথা আমলে না নেন। ওই সেনা কর্মকর্তা সম্প্রতি সীমান্তে সংঘাতে যুক্ত ছিলেন, যেখানে গত ২৮ মে এক কম্বোডিয়ান সৈন্য নিহত হন। ফোনালাপে পেতোংটার্ন তাকে 'শুধু নিজেকে আকর্ষণীয় দেখাতে চায়' বলেও মন্তব্য করেন।

ফোনালাপটি ফাঁস হওয়ার পর অনেকেই মনে করেন, ফোনালাপটি সেনাবাহিনী ও দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। রাজধানীর ভিক্টরি মনুমেন্ট এলাকায় বিক্ষোভকারীরা জাতীয় পতাকা ও নানা স্লোগান লেখা ব্যানার নিয়ে জড়ো হন। মঞ্চ থেকে বক্তারা প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভে নেতৃত্ব দেন 'ইয়েলো শার্টস' নামে পরিচিত একটি গোষ্ঠীর পরিচিত মুখরা। তারা রাজতন্ত্রের সমর্থক, এবং পেতোংটার্নের বাবা ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াত্রার বিরোধী।

এদিকে ফোনালাপ সংক্রান্ত ঘটনায় পেতোংটার্নের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সংবিধান আদালত ও জাতীয় দুর্নীতি দমন কমিশন (এনএসিসি)। নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে তাকে বরখাস্ত করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবিধান আদালত আগামী সপ্তাহেই সিদ্ধান্ত নিতে পারে মামলাটি গ্রহণ করবে কি না।

জাতীয় দুর্নীতি দমন কমিশনের সচিব সারোত ফুয়েংগ্রামপান বলেন, 'প্রধানমন্ত্রীর আচরণ গুরুতর নৈতিক লঙ্ঘনের আওতায় পড়ে কি না, তা আমরা খতিয়ে দেখছি।'

তবে পেতোংটার্ন জানিয়েছেন, তিনি উদ্বিগ্ন নন এবং নিজের অবস্থান ব্যাখ্যা করতে প্রস্তুত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে তার প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। 

Related Topics

টপ নিউজ

থাইল্যান্ড / প্রধানমন্ত্রীর পদত্যাগ / পদত্যাগ দাবি / বিক্ষোভ / ফোনালাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
    নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • ছবি: এপি
    নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • ছবি: টিবিএস
    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক
  • লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
    বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?
  • ছবি: টিবিএস
    ২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

Related News

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   
  • ব্যাংককের বারে ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু, আশঙ্কাজনক ৮
  • পুতিনের সঙ্গে ট্রাম্পের ৯০ মিনিটের ফোনালাপে ‘কার্যকর’ আলোচনা হয়েছে: মস্কো
  • ৫ দফা দাবিতে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ 

Most Read

1
নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
অর্থনীতি

নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা

2
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

3
ছবি: এপি
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক

5
লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
খেলা

বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]