Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
কালও চলবে এনবিআর কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
28 June, 2025, 05:45 pm
Last modified: 28 June, 2025, 08:04 pm

Related News

  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
  • আরো কর ছাড়ের পরিকল্পনা: ৩ মাস পরপর ভ্যাট পরিশোধ; সোনা বিক্রির ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমে ৫% হতে পারে

কালও চলবে এনবিআর কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি

আজ শনিবার (২৮ জুন) বিকেলে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মহাসচিব সেহেলা সিদ্দিকা এ কর্মসূচির ঘোষণা দেন।
টিবিএস রিপোর্ট 
28 June, 2025, 05:45 pm
Last modified: 28 June, 2025, 08:04 pm
রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে সর্বাত্মক কর্মবিরতি ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচির পর আজ বিকেলে সংবাদ সম্মেলনে কথা বলেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার। ছবি: ফোকাস বাংলা নিউজ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার এবং সংস্থাটির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে চলা 'কমপ্লিট শাটডাউন' ও 'মার্চ টু এনবিআর' কর্মসূচি আগামীকাল রোববারও (২৯ জুন) চলবে।

আজ শনিবার (২৮ জুন) বিকেলে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মহাসচিব সেহেলা সিদ্দিকা এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি সবাইকে কাল সকাল ১০টার মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার আহ্বান জানান। 

আজ সকাল থেকে রাজধানীর পূর্বঘোষিত 'কমপ্লিট শাটডাউন' ও 'মার্চ টু এনবিআর' কর্মসূচি পালন করেন কর্মকর্তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে কয়েক শ কর্মকর্তা এতে অংশ নেন। 

ঢাকার বিভিন্ন কর অঞ্চল, ভ্যাট ও কাস্টমস অফিসের কর্মকর্তারাও কর্মসূচিতে অংশ নেন। 

আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার লিখিত বক্তব্যে বলেন, এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে রাজস্ব খাতের সংস্কার সম্ভব নয়। রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ, প্রকৃত, টেকসই ও বাস্তবসম্মত সংস্কারের স্বার্থে এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খানকে অপসারণ করতে হবে। আমরা আশা করি সরকার, ব্যবসায়ী সমাজ এ বিষয়ে একমত হবেন। আবদুর রহমান খানকে অপসারণ ব্যতীত ভিন্ন কোনো পথ খোলা নেই। 

তিনি বলেন, এনবিআরের চেয়ারম্যানের অপসারণসহ অন্যান্য দাবি আদায়ে 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি চলমান থাকবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই কমপ্লিট শাটডাউনের আওতামুক্ত থাকবে। আগামীকালও সারাদেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে এনবিআর অভিমুখে 'মার্চ টু এনবিআর' কর্মসূচি পালিত হবে।  

তিনি বলেন, উদ্ভুত পরিস্থিতির নিরসন, জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার এবং চেয়ারম্যানের পদত্যাগের যৌক্তিকতা জানাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ অর্থ উপদেষ্টার সাথে যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। কিন্তু অর্থ উপদেষ্টার পক্ষ থেকে এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 

তিনি উদ্ভুত পরিস্থিতিতে এনবিআর সংস্কার বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, গদ ১৯ জুন রাজস্ব অধ্যাদেশ সংশোধনের লক্ষ্যে এনবিআরের ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কিন্তু এ কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়নি। এনবিআর চেয়ারম্যান এ সংস্কার ঐক্য পরিষদের বৈধতা ও অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন এবং উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। 

তিনি বলেন, যে অধ্যাদেশের বিরুদ্ধে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নেমেছেন, সেই অধ্যাদেশকে যারা স্বাগত জানিয়েছে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ধরনের কমিটি করার অর্থ হচ্ছে চেয়ারম্যান তার পছন্দের লোকেদের দিয়ে সিদ্ধান্ত প্রভাবিত করতে পারেন। 

তার অভিযোগ- চেয়ারম্যান সম্প্রতি প্রতিহিংসা ও নিপীড়নমূলক উদ্দেশে বদলি করছেন। আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এমন ৫ জন কর্মকর্তাকে উদ্দেশ্যমূলকভাবে ঢাকার বাইরে স্ট্যান্ড রিলিজের মাধ্যমে বদলি করা হয়েছে। তিনি (চেয়ারম্যান) আন্দোলনকারী কর্মকর্তাদের ভয়-ভীতি দেখাচ্ছেন। শাস্তি ও বদলির হুমকি দিচ্ছেন। এসব প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের কারণে স্বাভাবিক কাজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে, যার নেতিবাচক প্রভাব রাজস্ব আহরণেও পড়তে পারে।

Related Topics

টপ নিউজ

এনবিআর / রাজস্ব / সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
    মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

Related News

  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
  • আরো কর ছাড়ের পরিকল্পনা: ৩ মাস পরপর ভ্যাট পরিশোধ; সোনা বিক্রির ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমে ৫% হতে পারে

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

5
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

6
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]