নিউজ অব দ্য ডে, ২৬ জুন ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা দেখা যাচ্ছে, বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ, সংস্কারের চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে বলে অভিযোগ। সাবেক সিইসি হাবিবুল আউয়ালের ৩ দিনের রিমান্ড; ২০২৪-এ প্রহসনের নির্বাচন হয়েছিল, আদালতে স্বীকারোক্তি। দেশে মোট বিদ্যুৎ চাহিদার মাত্র ৫ দশমিক ৬ শতাংশ সৌরবিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে; সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ প্রধান উপদেষ্টার। এনবিআর চেয়ারম্যানকে অপসারণে আল্টিমেটাম, রাজস্ব ভবনে সেনা-পুলিশ মোতায়েন; অর্থ উপদেষ্টার ডাকে সাড়া নেই সংস্কার ঐক্যপরিষদের। নেতানিয়াহু 'মহান নায়ক' তাঁকে ক্ষমা করে দেওয়া উচিত, ইসরায়েলকে রক্ষা করেছি তাঁকেও করব, মন্তব্য প্রেসিডেন্ট ট্রাম্পের।
