পরিবেশের সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান প্রধান উপদেষ্টার
পৃথিবীর সর্বনাশের জন্য আমরাই দায়ী। দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৫ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
