নিউজ অব দ্য ডে, ২৪ জুন ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- ইরান-ইসরায়েল যুদ্ধে নয়া মোড়; যুদ্ধবিরতির মধ্যেই হামলা-পাল্টা হামলার অভিযোগ। 'মব' তৈরি করে সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় এক ব্যক্তি আটক; 'মব জাস্টিসকে' প্রশ্রয় দেওয়া হবে না জানালেন ডিএমপি কমিশনার। শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই; আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের সম্পৃক্ততার প্রমাণ। একনেকে প্রায় ৯ হাজার কোটি টাকার ১৭টি প্রকল্প অনুমোদন; সরকারি অর্থায়ন প্রায় ৩ হাজার কোটি, বিদেশি ঋণ প্রায় ৫ হাজার কোটি টাকা। দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২৪ জুন এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।
