Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছেন নেতানিয়াহু, বললেন 'সব লক্ষ্য অর্জন হয়েছে'

আন্তর্জাতিক

আল জাজিরা
24 June, 2025, 12:25 pm
Last modified: 24 June, 2025, 12:50 pm

Related News

  • শান্তিচুক্তিতে সই যুক্তরাষ্ট্র-ইরানের, তবে শর্ত ভাঙলে ফের হামলার হুমকি দিলেন ট্রাম্প 
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প
  • নেতানিয়াহুর জন্য ‘ভালো ফল বয়ে আনেনি’ ইরান যুদ্ধ
  • চুক্তিতে যুদ্ধের কোনো লক্ষ্যই পূরণ হয়নি, নেতানিয়াহু ‘চরম ব্যর্থ’: ইসরায়েলের বিরোধীদলীয় নেতা লাপিদ

ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছেন নেতানিয়াহু, বললেন 'সব লক্ষ্য অর্জন হয়েছে'

আল জাজিরা
24 June, 2025, 12:25 pm
Last modified: 24 June, 2025, 12:50 pm
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। 

বিবৃতিতে নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত 'অপারেশন রাইজিং লায়ন' সফলভাবে শেষ হয়েছে এবং এতে ইসরায়েল তাদের সব লক্ষ্য অর্জন করেছে। 

গত রাতে নেতানিয়াহু তার প্রতিরক্ষামন্ত্রী ও মোসাদের প্রধানকে সঙ্গে নিয়ে মন্ত্রিসভায় বৈঠক করেন এবং সেখানেই অভিযানের অগ্রগতি ও সফলতা তুলে ধরেন।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েল একটি দ্বিমুখী অস্তিত্বগত হুমকি—পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র—দূর করতে সক্ষম হয়েছে। অভিযানে ইসরায়েলি বাহিনী তেহরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, ইরানের সামরিক নেতৃত্বে বড় ধরনের ক্ষতি ঘটায় এবং দেশটির কেন্দ্রীয় সরকারের ডজনখানেক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়।

বিবৃতিতে আরও বলা হয়, 'অভিযানের লক্ষ্য পূর্ণ হওয়ায় এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতে ইসরায়েল দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে।'

তবে ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন হলে তারা 'জবাব দেবে'।

এর আগে ট্রাম্প ঘোষণা দেন, ইরান ও ইসরায়েল ১২ দিন ধরে চলা সংঘর্ষের অবসানে 'পূর্ণ ও সর্বাত্মক' যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

'ট্রুথ সোশ্যাল' ওই পোস্টে ট্রাম্প বলেন, উভয় দেশ আগামী কয়েক ঘণ্টার মধ্যে তাদের সামরিক অভিযান সীমিত করে আনবে এবং এরপর পর্যায়ক্রমিক প্রক্রিয়ার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হবে।

তিনি লেখান, 'সবকিছু পরিকল্পনামতো চললে—যেটা হবে জানি—আমি ইরান ও ইসরায়েলকে অভিনন্দন জানাতে চাই, সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য। এ যুদ্ধের নাম হতে পারে "দ্য টুয়েলভ ডে ওয়ার" [১২ দিনের যুদ্ধ]।'

এদিকে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তেহরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির মধ্যস্থতায় ইরানি কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপের মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছায় তেহরান।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি বলেছেন, যদি ইসরায়েল 'অবৈধ আগ্রাসন' এখনই বন্ধ করে, তাহলে ইরান আর পাল্টা জবাব দেয়ার কোনো ইচ্ছা রাখে না।

আরাগচি এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেন, ভোর ৪টার মধ্যে ইসরায়েল যদি হামলা বন্ধ না করে, তাহলে ইরানের পাল্টা আক্রমণ চলতেই থাকবে।

তিনি বলেন, 'ইসরায়েলই যুদ্ধ শুরু করেছে, আমরা না। এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি, তবে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলে আমরা আমাদের প্রতিক্রিয়া থামাব।'

তিনি আরও জানান, সামরিক অভিযান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

ইরান-ইসরায়েল যুদ্ধ / যুদ্ধবিরতি / বেনিয়ামিন নেতানিয়াহু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • শান্তিচুক্তিতে সই যুক্তরাষ্ট্র-ইরানের, তবে শর্ত ভাঙলে ফের হামলার হুমকি দিলেন ট্রাম্প 
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প
  • নেতানিয়াহুর জন্য ‘ভালো ফল বয়ে আনেনি’ ইরান যুদ্ধ
  • চুক্তিতে যুদ্ধের কোনো লক্ষ্যই পূরণ হয়নি, নেতানিয়াহু ‘চরম ব্যর্থ’: ইসরায়েলের বিরোধীদলীয় নেতা লাপিদ

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]