Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 June, 2025, 04:25 pm
Last modified: 22 June, 2025, 04:31 pm

Related News

  • জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী
  • হজযাত্রীদের লাগেজ কেটে চুরির অভিযোগ, তদন্তে ঢাকা বিমানবন্দরে চুরির প্রমাণ মেলেনি দাবি বিমানের
  • ১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর
  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • বিমানের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য, বোয়িং কেনার প্রক্রিয়া অব্যাহত থাকছে

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বর্তমানে বাংলাদেশ বিমানের বহরে মোট ছয়টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার রয়েছে। এর মধ্যে চারটি ৭৮৭-৮ এবং দুটি ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজ বিভিন্ন আন্তর্জাতিক রুটে উড্ডয়ন করে।
টিবিএস রিপোর্ট
22 June, 2025, 04:25 pm
Last modified: 22 June, 2025, 04:31 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজস্ব বহরের বোয়িং ৭৮৭ উড়োজাহাজগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ সিস্টেম যাচাই ও পরীক্ষার কার্যক্রম শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এরই মধ্যে বিমানের প্রকৌশল বিভাগ ড্রিমলাইনার উড়োজাহাজগুলোর ইঞ্জিন ফুয়েল সিস্টেম, ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল, ইলেকট্রিক্যাল পাওয়ার, হাইড্রোলিক সিস্টেম, এয়ার কন্ডিশনিং ও ফ্লাইট কন্ট্রোল সিস্টেমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের মান যাচাই ও প্রয়োজনীয় পরীক্ষা শুরু করেছে। এছাড়া, প্রতিটি উড়োজাহাজের ইঞ্জিনের পাওয়ার অ্যাসুরেন্স চেকও সম্পন্ন করা হচ্ছে।

এতে আরও বলা হয়, দুর্ঘটনার তদন্ত শেষে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে যেসব রক্ষণাবেক্ষণ নির্দেশনা আসবে, তা তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের জন্য বিমানের প্রকৌশল বিভাগ প্রস্তুত রয়েছে।

বর্তমানে বাংলাদেশ বিমানের বহরে মোট ছয়টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার রয়েছে। এর মধ্যে চারটি ৭৮৭-৮ এবং দুটি ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজ বিভিন্ন আন্তর্জাতিক রুটে উড্ডয়ন করে। এসব উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে বিমান এয়ারক্রাফট মেইনটেন্যান্স প্রোগ্রাম অনুসরণ করে, যেখানে প্রতিটি কাজের সময়সীমা ও পদ্ধতি নির্দিষ্ট করে দেওয়া থাকে। এই প্রোগ্রাম বোয়িংয়ের মেইনটেন্যান্স প্ল্যানিং ডকুমেন্ট, টাইপ সার্টিফিকেট হোল্ডার এবং আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী তৈরি এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদিত।

নির্ধারিত সময় পরপর বোয়িং কর্তৃক নির্ধারিত মেইনটেন্যান্স ম্যানুয়াল অনুযায়ী এক বা একাধিক টাইপ রেটেড প্রকৌশলীর তত্ত্বাবধানে রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন হয়। প্রতিটি টাস্ক শেষে সংশ্লিষ্ট প্রকৌশলী স্বাক্ষর করেন এবং পরে কোয়ালিটি অ্যাসিউরেন্স কর্তৃক যাচাই শেষে তা মেইনটেন্যান্স প্ল্যানিং শাখায় সংরক্ষণ করা হয়।

এছাড়া, বিমানের মেইনটেন্যান্স কন্ট্রোল সেন্টার এবং কেন্দ্রীয় প্রকৌশল শাখা এয়ারক্রাফট হেলথ ম্যানেজমেন্ট ও ইঞ্জিন হেলথ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রতিটি উড়োজাহাজের স্ট্যাটাস সার্বক্ষণিক রিয়েল-টাইমে মনিটর করে। এর ফলে যেকোনো সমস্যা দেখা দেওয়ার আগেই সতর্কতামূলক এলার্ট পাওয়া যায় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের প্রতিটি ধাপ আন্তর্জাতিক মান অনুযায়ী সম্পন্ন করে থাকে।

Related Topics

টপ নিউজ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স / বিমান / বোয়িং ড্রিমলাইনার / সতর্কতা / নিরাপত্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী
  • হজযাত্রীদের লাগেজ কেটে চুরির অভিযোগ, তদন্তে ঢাকা বিমানবন্দরে চুরির প্রমাণ মেলেনি দাবি বিমানের
  • ১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর
  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • বিমানের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য, বোয়িং কেনার প্রক্রিয়া অব্যাহত থাকছে

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]