Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
গেজেট জারির মাধ্যমে বাজেট পাস আগামীকাল

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
21 June, 2025, 07:25 pm
Last modified: 21 June, 2025, 08:28 pm

Related News

  • ব্যবসায়িক ব্যাংক হিসাব খোলা, পরিচালনায় বিআইএন বাধ্যতামূলক করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি
  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

গেজেট জারির মাধ্যমে বাজেট পাস আগামীকাল

রোববার অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের সভায় এনবিআর বিভক্তির অধ্যাদেশ-ও সংশোধনের সিদ্ধান্ত হতে পারে
টিবিএস রিপোর্ট
21 June, 2025, 07:25 pm
Last modified: 21 June, 2025, 08:28 pm

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পাস করে আগামীকাল রোববার গেজেট জারি করবে সরকার। তার আগে, সকালে অনুষ্ঠেয় এক সভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন দেবে উপদেষ্টা পরিষদ।

উপদেষ্টা পরিষদের এই সভায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভক্তি নিয়ে কর্মকর্তাদের মধ্যে সৃষ্ট অসন্তোষ দূর করতে করণীয় নিয়েও সিদ্ধান্ত হতে পারে বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

রোববার সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হবে। এই সভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন পাওয়ার পর, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ওইদিনই বাজেট পাস হওয়ার গেজেট জারি করা হবে বলে টিবিএসকে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

জাতীয় সংসদ কার্যকর না থাকায় এবছর প্রস্তাবিত বাজেট এভাবে পাস হবে, যা আগামী ১ জুলাই থেকে বাস্তবায়ন শুরু হবে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত ১২ মে এনবিআর বিভক্তির অধ্যাদেশ গেজেট জারির পর বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ও বিসিএস (কর) ক্যাডারের মধ্যে সৃষ্ট অসন্তোষ দূর করার বিষয়েও—উপদেষ্টা পরিষদে আলোচনা করা হবে। এজন্য অধ্যাদেশে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে সভায়।

এনবিআর বিভক্তির অধ্যাদেশ জারির পর থেকেই বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ও বিসিএস (কর) ক্যাডারের কর্মকর্তারা বঞ্চনার অভিযোগ তুলে আন্দোলন করে আসছিলেন। এসময় তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি পালন করতে থাকলে—অর্থ উপদেষ্টাসহ সরকারের কয়েকজন উপদেষ্টা তাদের সঙ্গে বৈঠক করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

অবশেষে শুল্ক-কর কার্যালয়ে অচলাবস্থা নিরসনে গত ২৫ মে ব্যাখ্যা দিয়ে অর্থ মন্ত্রণালয় বলেছে, বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ও বিসিএস (কর) ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ন রেখে জাতীয় রাজস্ব বোর্ডকে শক্তিশালী করা হবে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সব সংশোধনী আনা হবে।

এর পাশাপাশি একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি পৃথক করার কাঠামো কীভাবে প্রণীত হবে, তা এনবিআর, রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি ও অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে—এ কথাও বলা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

এই ঘোষণার পর থেকে আন্দোলন স্থগিত করেন এনবিআরের কর্মকর্তারা। অবশ্য শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে আগারগাঁও এলাকার এনবিআর, বিডা কার্যালয় ও আশপাশের এলাকায় রবিবার থেকে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

জাতীয় বাজেট / অধ্যাদেশ জারি / বাজেট ২০২৫-২৬ / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • ব্যবসায়িক ব্যাংক হিসাব খোলা, পরিচালনায় বিআইএন বাধ্যতামূলক করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি
  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]