নেতানিয়াহুকে গাছে তুলে মই কেড়ে কি নেবেন ট্রাম্প?
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এমন সব গালভরা কথা বলে ভোটারদের মন জিতেছিলেন ডোনাল্ড ট্রাম্প। অথচ, প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর অবলীলায় ভুলে গেছেন সেসব প্রতিশ্রুতি। শুধু ভুলেই যাননি নিত্য নতুন যুদ্ধ বাঁধিয়ে যাচ্ছেন বিশ্বে। সর্বশেষ শিকার ইরান। তবে এবার বেশ বেকায়দায় পড়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট। সকালে এক কথা তো বিকেলে আরেক কথা বলতে হচ্ছে তাকে। তার আঙুলের ইশারায় চলা ইসরাইলকে দিয়ে ইরানে সংঘাত বাঁধিয়ে ভেবে ছিলেন নিজের শক্তি দেখাবেন। কিন্তু এখন গণমাধ্যম তাকে দেখাচ্ছে উল্টো ছবি। সমুচিত জবাব দিচ্ছে ইরান।
