Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
ইরান-ইসরায়েল সংঘাতের ফলে তৈরি পোশাক খাত নতুন চ্যালেঞ্জের সম্মুখীন: বিজিএমইএ সভাপতি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
16 June, 2025, 09:10 pm
Last modified: 16 June, 2025, 09:20 pm

Related News

  • ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • হরমুজের পর এবার ইরানের নতুন হাতিয়ার ‘বাব আল-মান্দেব’, হুতি মিত্রদের দিয়ে প্রণালি বন্ধের সম্ভাবনা
  • ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরান-ইসরায়েল সংঘাতের ফলে তৈরি পোশাক খাত নতুন চ্যালেঞ্জের সম্মুখীন: বিজিএমইএ সভাপতি

তিনি বলেন, ‘ইরান-ইসরায়েল সংঘাত আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ হাজির করেছে। যদি তেলের দাম বাড়ে, তাহলে এর প্রভাব পড়বে এবং তৈরি পোশাক খাতও এ ঝুঁকি থেকে মুক্ত থাকবে না।’
টিবিএস রিপোর্ট
16 June, 2025, 09:10 pm
Last modified: 16 June, 2025, 09:20 pm
মাহমুদ হাসান খান বাবু। ফাইল ছবি/সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে দেশের তৈরি পোশাক খাত নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু। 

তিনি বলেছেন, চলমান ইরান-ইসরায়েল সংঘাত ব্যবসার জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে। এ সংঘাতের কারণে তৈরি পোশাক খাতও ক্ষতিগ্রস্ত হবে। 

আজ সোমবার (১৬ জুন) বিজিএমইএ কমপ্লেক্সে অডিটোরিয়ামে দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

বাবু বলেন, 'ইরান-ইসরায়েল সংঘাত আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ হাজির করেছে। যদি তেলের দাম বাড়ে, তাহলে এর প্রভাব পড়বে এবং তৈরি পোশাক খাতও এ ঝুঁকি থেকে মুক্ত থাকবে না।'

সংঘাতের কারণে প্রতিযোগিতা হারানোর আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, 'আমরা এমন এক সময়ে দায়িত্ব নিচ্ছি, যখন আমাদের তৈরি পোশাক খাত জাতীয় ও আন্তর্জাতিক পরিসীমায় গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তৈরি পোশাক খাতে প্রতিযোগিতা বজায় রাখার জন্য আমাদের অনেক কাজ করতে হবে।'

বাবু আরও বলেন, 'যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, উচ্চ সুদহার, মুদ্রাস্ফীতি, দুর্বল অবকাঠামো, মজুরি বৃদ্ধি, জ্বালানির দাম এগুলো একসঙ্গে আমাদের চ্যালেঞ্জিং পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।'

তিনি বলেন, 'আমরা যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে কাজ করছি যাতে তা সহনীয় থাকে। স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে উত্তরণ তৈরি পোশাক খাতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। এ তালিকা থেকে উত্তরণের সঙ্গে সঙ্গে আমরা কর সুবিধা হারাবো। এ চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে আমরা অংশীদারদের সাথে কথা বলব।'

বিজিএমইএর নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন- সহ-সভাপতি (১) সেলিম রহমান, জ্যেষ্ঠ সহ-সভাপতি ইনামুল হক খান, মো. রেজোয়ান সেলিম, মিজানুর রহমান, ভিদিয়া অমৃত খান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী ও মোহাম্মদ রফিক চৌধুরী।

ঢাকা থেকে পরিচালনা পর্ষদের অন্য পরিচালকেরা হলেন- শাহ রাঈদ চৌধুরী, মোহাম্মদ আব্দুর রহিম, ফয়সাল সামাদ, মো. হাসিব উদ্দিন, মোহাম্মদ আবদুস সালাম, নাফিস-উদ-দৌলা, সুমাইয়া ইসলাম, ফাহিমা আক্তার, মজুমদার আরিফুর রহমান, আনোয়ার হোসেন চৌধুরী, শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, কাজী মিজানুর রহমান, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, এ.বি.এম. সামছুদ্দিন, আসেফ কামাল পাশা, ড. রশিদ আহমেদ হোসাইনী, ফারুক হাসান, রুমানা রশীদ, মোহাম্মদ সোহেল ও সামিহা আজিম।

চট্টগ্রাম অঞ্চল থেকে পরিচালনা পর্ষদের পরিচালকেরা হলেন- এম. মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তানভীর, সাকিফ আহমেদ সালাম, মো. সাইফ উল্যাহ মনসুর, এনামুল আজিজ চৌধুরী, পরিচালক এসএম আবু তৈয়ব ও পরিচালক রাকিবুল আলম চৌধুরী।

সভা শেষে সম্মিলিত পরিষদের পক্ষ থেকে সভাপতি কাজী মনিরুজ্জামান এবং সেক্রেটারি চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম বিজিএমইএ'র নতুন পরিচালনা পর্ষদকে ফুল দিয়ে অভিনন্দন জানান। ঐক্য পরিষদের পক্ষ থেকে রোমো গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন (সিআইপি) নতুন পর্ষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Related Topics

টপ নিউজ

ইরান / ইসরায়েল / সংঘাত / তৈরি পোশাক / চ্যালেঞ্জ / বিজিএমইএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • হরমুজের পর এবার ইরানের নতুন হাতিয়ার ‘বাব আল-মান্দেব’, হুতি মিত্রদের দিয়ে প্রণালি বন্ধের সম্ভাবনা
  • ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]