হাইফার নৌঘাঁটি, তেল শোধনাগার ও বন্দরে ইরানের আঘাত
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে নতুন করে ঘূর্ণি তুলেছে ইরান-ইসরায়েল টানাপোড়েন। এবার ইরানের নজর পড়েছে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফার ওপর—যেখানে অবস্থিত দেশের প্রধান সামুদ্রিক বন্দর, সবচেয়ে বড় তেল শোধনাগার এবং একটি কৌশলগত নৌঘাঁটি। ১৪ জুন শনিবার হাইফা লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে তেহরান, যা শুধু প্রতীকী প্রতিশোধ নয়, বরং ইসরায়েলের অর্থনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে এক সরাসরি আঘাত বলেই মনে করছেন বিশ্লেষকেরা। হাইফা এখন আর কেবল একটি শহর নয়—মধ্যপ্রাচ্য সংঘাতের নতুন 'ফোকাল পয়েন্ট'।
