ইরান-ইসরায়েল সরাসরি সংঘর্ষ; মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা
ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় হতাহত বেড়েই চলেছে। ১৪ জুন দিবাগত রাতে ইরানের রাজধানী তেহরানের নিকটবর্তী শাহরান এলাকায় বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলার পর স্বল্প সময়ের মধ্যে পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরান। ১৫ জুন মধ্যরাতেই ইসরায়েলের হাইফা, তেল আবিব এবং জেরুজালেম ওপর একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
