বিকাশের ৫০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত লোন: জনপ্রিয়তা বাড়ছে কেন?
তিন বছরেই সাড়া ফেলে দিয়েছে ডিজিটাল 'ন্যানো লোন'। বিকাশ ও সিটি ব্যাংকের অংশীদারিত্বে চালু হওয়া এই ঋণের গ্রাহক তারাই যাদের ব্যাংকের সঙ্গে কোনো সংযোগ নেই। এর গ্রাহকরা ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারেন। প্রতিদিন গড়ে 'ন্যানো লোন' ছাড় করা হচ্ছে ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা। যা সনাতনী ব্যাংকের চেয়ে বেশি।
